এক্সপ্লোর

Shankudeb Panda: দলবদল করাতে BJP নেতার ছেলেকে অপহরণ! বিস্ফোরক শঙ্কুদেব পণ্ডা

West Bengal News: যদিও শঙ্কুদেব পণ্ডার এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

কলকাতা: ভোটের (Loksabha Election 2024) মুখে দলবদল করাতে বিজেপি (BJP) পঞ্চায়েত সদস্যের ছেলেকে অপহরণের অভিযোগ তুললেন শঙ্কুদেব পণ্ডা (Shankudeb Panda)। শঙ্কুদেবের অভিযোগ, ছেলেকে ফিরে পেতে হলে তৃণমূল নেতাদের কাছে যেতে হবে বলে বিজেপি পঞ্চায়েত সদস্যকে চাপ দেয় পুলিশও। হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

বিজেপি নেতার ছেলেকে অপহরণের অভিযোগ: ভোটের মুখে ডায়মন্ড হারবারে সন্ত্রাসের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতার ছেলেকে অপহরণের অভিযোগ তুলল গেরুয়া শিবির। ১ জুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোট। প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি বিজেপি। তার আগে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।সাংবাদিক বৈঠকে দাবি করলেন, নোদাখালি থানা এলাকায় বিজেপি পঞ্চায়েত সদস্যের নাবালক ছেলেকে অপহরণ করা হয়েছে। বছর ১৪-র ওই স্কুলপড়ুয়া উধাও হওয়ার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি তাঁর। এরইসঙ্গে পুলিশের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শঙ্কুদেব পণ্ডা। বিজেপি নেতার বলেন, “১ তারিখ সকালবেলা থেকে ওঁর ছেলে নিখোঁজ হয়ে যায়। উনি প্রথম থানায় যান। থানায় গিয়ে FIR করতে যান। ওঁকে বলা হয়, আপনার কোনও FIR নিতে পারব না। যা চিঠি দেওয়ার আছে দিয়ে যান। আর চলে যান জাহাঙ্গির আর বুচানের কাছ থেকে অনুমোদন নিয়ে আসুন। ওরা যদি বলে তাহলে আমরা কেস তদন্ত করব।’’

বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার অভিযোগ, এর নেপথ্যে রয়েছেন তৃণমূল নেতা ও বজবজ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় ও ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গির খান। এদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) রূপান্তর সেনগুপ্ত বলেন, "নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ না থাকা সত্ত্বেও কেস শুরু করা হয়। যা যা করার করা হয়েছে।অপহরণের মতো বিষয় সামনে আসেনি। বিশেষ রাজনৈতিক দলের তরফে অভিযোগ। পুলিশকে ম্যালাইন করার চেষ্টা চলছে।'' শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি রয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Kolkata Metro:ইদ উপলক্ষে মেট্রোর সংখ্যায় কাটছাঁট, সূচি পরিবর্তনের ঘোষণা কর্তৃপক্ষের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
TMC News: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
HC On Abhishek Banerjee:
"কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে..", এবার কি তবে বড় কোনও নির্দেশ বিচারপতির ? "মানতে আপনি বাধ্য"

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget