এক্সপ্লোর

Kolkata Metro:ইদ উপলক্ষে মেট্রোর সংখ্যায় কাটছাঁট, সূচি পরিবর্তনের ঘোষণা কর্তৃপক্ষের

Metro Railway Kolkata: যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যে দুই রুটে মেট্রো চলছে তার প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে।

কলকাতা: ইদ উপলক্ষে মেট্রোর (Kolkata Metro) সূচি পরিবর্তন। আগামীকাল কলকাতা মেট্রোর দুই রুটে মেট্রোর সংখ্যা কমানো হয়েছে। পাশাপাশি একটি রুটে সম্পূর্ণ বন্ধ থাকবে পরিষেবা। অন্য আরেকটি রুটে অন্যান্য দিনের মতোই মেট্রো চলবে। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যে দুই রুটে মেট্রো চলছে তার প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে।

ব্লু লাইন- (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ)

  • ২৮৮টি মেট্রোর পরিবর্তে আগামীকাল ২৩৪টি মেট্রো চলবে

গ্রিন লাইন- (এসপ্ল্যানেড থেকে হাওড়া)

  • আগামীকাল ১২২টি মেট্রো চলবে এই অংশে। অন্যদিন, মেট্রো চলে ১৩০টি 

গ্রিন লাইন- (সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা)

  • ১০৬টি মেট্রোর পরিবর্তে মেট্রো চলবে ৯০টি

 

কী জানাল মেট্রো কর্তৃপক্ষ? 

বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট দুই রুটে প্রথম এবং শেষ মেট্রো পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে অন্যান্য দিনের মতোই মেট্রো চলবে। আগামীকাল অর্থাৎ ১১ এপ্রিল সম্পূর্ণ বন্ধ থাকছে পার্পল লাইনের মেট্রো পরিষেবা। 

এদিকে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইনের কাজে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে মেট্রো কর্তৃপক্ষ। গত ২৮ এবং ২৯ মার্চ নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন পরিদর্শন করেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এর জন্য EM বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কিন্তু একাধিকবার কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগে চিঠি লিখেও সাড়া মেলেনি। রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর লাইন তৈরির কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না। অন্যদিকে, লালবাজারের দাবি, এই মুহূর্তে চিংড়িহাটায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। পরিবহণ চলাচল সচল রাখতে একসঙ্গে একাধিক জায়গায় যান নিয়ন্ত্রণ সম্ভব নয়। এছাড়াও, মেট্রো কর্তৃপক্ষের দাবি মেনে যে জায়গায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে, সেখানে নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও কাজ চলেছে এবং সে সম্পর্কে পুলিশকে কিছুই জানানো হয়নি। এই নিয়ে কলকাতার পুলিশ কমিশনার বৈঠক ডাকলেও তাতে যোগ দেয়নি মেট্রো কর্তৃপক্ষ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Suvendu Adhikari: BJP ক্ষমতায় এলে মাসে ৫ হাজার টাকা সংগ্রামী ভাতার ঘোষণা শুভেন্দুর, কাদের জন্য?

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget