এক্সপ্লোর

Panchayat Election: নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি শান্তনু, তারকেশ্বরে সেই আসনেই চতুর্মুখী লড়াই

Hooghly: ২০১৮-র পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই আসন থেকেই জিতেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। ভোটে জিততেই হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কারিগরি কর্মাধ্যক্ষ করা হয়েছিলেন তাঁকে।

সোমনাথ মিত্র, হুগলি: ২০১৮ সালে তারকেশ্বরে জেলা পরিষদের আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন বর্তমানে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি শান্তনু বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের ভয় দেখিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার, সেই আসনেই চতুর্মুখী লড়াই হতে চলেছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়ে আপাতত জেলবন্দি তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। আর, তাঁরই জেলা পরিষদ আসনে এবার চতুর্মুখী লড়াই হতে চলেছে পঞ্চায়েত নির্বাচনে। 

হুগলির তারকেশ্বরে ৩৬ নম্বর জেলা পরিষদ আসনে, তৃণমূলের প্রার্থী হয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান দেবীপ্রসাদ রক্ষিত। বিজেপির প্রার্থী হয়েছেন, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বাপ্পাদিত্য ঘোড়ুই। সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় পঞ্চায়েতের ২ বারের প্রাক্তন প্রধান পান্নালাল গায়েন। কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছেন আশিস অধিকারী। 

বিজেপির প্রার্থী বাপ্পাদিত্য ঘোড়ুই বলেন, '২০১৮ সালে তারকেশ্বর সহ আরামবাগে আকাশে বাতাসে ঘুরতো শান্তনু ব্যানার্জীর নাম। তার কাছে গেলেই চাকরি হয়ে যাবে কিন্তু এক বনধুর চাকরির জন্য শান্তনুর কাছে গেলে ৫ লক্ষ টাকা চেয়েছিল , দিতে না পারায় চাকরি হয়নি।' 

২০১৮-র পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই আসন থেকেই জিতেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। ভোটে জিততেই হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কারিগরি কর্মাধ্যক্ষ করা হয়েছিলেন তাঁকে। সেই সময় শান্তনুর বিরুদ্ধে, বিরোধীদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করাতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। 

সিপিএম প্রার্থী পান্নালাল গায়েন বলেন, 'উনি এখানে রটিয়ে দিলেন উনি অভিষেক ব্যানার্জির কাছের লোক। গত বারে আমাদের প্রার্থী তন্ময় জানার বাড়িতে হামলা করে ভয় দেখিয়ে প্রার্থী পদ প্রত্যাহার করাতে বাধ্য করলেন । এবং উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন । পরবর্তীকালে তো ওনার স্বরূপ জনসমক্ষে চলে এসেছে।' 

কিন্তু এবারে ছবিটা অন্য। নিয়োগ দুর্নীতিতে শান্তনু বন্দ্যোপাধ্যায় জেলবন্দি। এবার ময়দানে নেমেছে সমস্ত বিরোধী দল। কিন্তু তাতে আমল দিতে নারাজ তৃণমূল। দেবীপ্রসাদ রক্ষিত বলেন, 'শান্তনু বন্দ্যোপাধ্যায় নিয়ে কোনও অস্বস্তি নেই। মানুষের কাছে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভোট চাইতে। তাছাড়া যে দুর্নীতি করবে তাকে তার সাজা পেতে হবে দল দুর্নীতির পাশে নেই।'                                        

এবার তারকেশ্বরের এই জেলা পরিষদের আসনে কি কাজ করবে শান্তনুর গ্রেফতারি ফ্যাক্টর? উত্তর জানা যাবে ১১ জুলাই। 

সেরা শিরোনাম

বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
West Bengal News Live : অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের

ভিডিও

Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের
Hanuman Chalisa: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ১: ৬ মাসে ৫ বার! ফের এনকাউন্টার ঘিরে তোলপাড় রাজ্য
Kolkata News: বালিগঞ্জে অটো রুট বন্ধ করা নিয়ে উত্তেজনা ছড়াল এলাকায় | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget