এক্সপ্লোর

Sikkim Landslide: ভয়ঙ্কর বৃষ্টিতে সিকিমে ভূমিধস, মর্মান্তিক মৃত্যু ৪ জনের, ভয়াবহ পরিস্থিতি ইয়ুমথাংয়ে

স্থানীয় সূত্রে জানা গেছে, ধসটি উপর দিক থেকে নেমে এসে একটি বাড়িকে কাদামাটি এবং পাথরে ঢেকে দেয়।

কলকাতা: প্রবল বৃষ্টিতে সিকিমে আবার ভয়াবহ ধস। জানা গেছে, পশ্চিম সিকিমের রিম্বি এলাকার ইয়ুমথাংয়ে ভূমিধসের কারণে অন্তত চার জন মারা গেছেন। নিখোঁজ এখনও বেশ কয়েক জন। তাঁদের খোঁজে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে উদ্ধারকারী দল। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ধসটি উপর দিক থেকে নেমে এসে একটি বাড়িকে কাদামাটি এবং পাথরে ঢেকে দেয়। বাড়ির ভিতরে আটকে পড়েন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার মধ্যরাতে আচমকা ধস নামে  ইয়ুমথাং বিধানসভা এলাকার আপার রিম্বি গ্রামে। একটি বাড়ি ধসে গিয়ে চাপা পড়েন ৩ জন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। অন্যদিকে, নদীতে তলিয়ে যান দু’জন। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় বাসিন্দারাও এগিয়ে যান উদ্ধার কাজে।                                                                                                    

প্রসঙ্গত, শুক্রবার ভোরে ইয়ুমথাংয়ে ভূমিধস নামে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ধসের কারণে ঘটনাস্থলেই তিন জন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং সশস্ত্র সীমান্ত বলের (এসএসবি) সদস্যরা। উদ্ধারকাজে প্রাথমিক স্তরে হাত লাগান স্থানীয়রাও। 

ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে এক জন মারা যান। অপর জনের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, পাহাড়ি দুর্গম এলাকা ও প্রতিকূল আবহাওয়ার কারণে বার বার উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।                            

উদ্ধারকারী দল ও স্থানীয়দের তৎপরতায় প্রবল স্রোতে বওয়া নদীতে গাছের গুঁড়ি ভাসিয়ে দুই মহিলাকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় অপর এক গুরুতর আহতের চিকিৎসা চলছে হাসপাতালে। এদিকে, ধসের এলাকায় এখনও জারি তল্লাশি ও উদ্ধার কাজ। পুলিশ সুপারের কথায়, ‘‘পাহাড়ি দুর্গম এলাকা ও প্রতিকূল আবহাওয়ার কারণে বার বার উদ্ধারকার্যে ব্যাঘাত ঘটছে।’’        

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget