এক্সপ্লোর

Siliguri: শিলিগুড়িতে এসটিএফের জালে ২ কেএলও জঙ্গি

Siliguri News: গতকাল তাদের ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি নিয়ে আসা হয়। এসটিএফ সূত্রে খবর, ধৃতরা মূলত সংগঠনের সদস্য নিযুক্তির কাজ দেখত। এছাড়াও অর্থ সংগ্রহের কাজ করত।

সনৎ ঝা, শিলিগুড়ি: এসটিএফের (STF) জালে জীবন সিংহ ঘনিষ্ঠ দুই সক্রিয় কে এল ও জঙ্গি। ধৃতরা উত্তম রায় এবং নির্মল দাস। দুজনেই অসমের কোকরাঝাড়ের বাসিন্দা বলেই খবর। মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতদের ১২ দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত। এসটিএফ সূত্রে খবর, ধৃতদের সঙ্গে জীবন সিংহের সরাসরি যোগাযোগ ছিল। তারা উত্তরবঙ্গে জাল বিস্তারেও সচেষ্ট হয়েছিল বলেই খবর। 

জানা গিয়েছে, চলতি বছরের জুন মাসের শুরুর দিকে অসমের কোকরাঝাড়ে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অপরাধে তাদের গ্রেফতার করে কোকরাঝাড়ের শেরফাংগুড়ি থানার পুলিশ। এরপর থেকে ধৃতরা কোকরাঝাড় জেলেই ছিল। অন্যদিকে, সাম্প্রতিককালে শিলিগুড়িতে গ্রেফতার কেএলও জঙ্গিদের সূত্র ধরেই উত্তম এবং নির্মলের নাম পায় এসটিএফ। সেই সূত্র ধরেই একাধিকবার কোকরাঝাড় জেলে পৌঁছোয় এসটিএফ। জেলেই ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে গতকাল তাদের ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি নিয়ে আসা হয়। এসটিএফ সূত্রে খবর, ধৃতরা মূলত সংগঠনের সদস্য নিযুক্তির কাজ দেখত৷  এছাড়াও অর্থ সংগ্রহের কাজ করত। সেক্ষেত্রে উত্তরবঙ্গেও জাল বিস্তারে সচেষ্ট হয়েছিল ধৃতরা।

মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন জীবন সিংহ

কয়েক দিন আগেই জীবন সিংহের ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিও বার্তার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুমুল আক্রমণ করলেন কেএলও প্রধান জীবন সিংহ।

কেএলও নেতা জীবন সিংহের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঙালি ও অবাঙ্গালির মধ্যে বিভেদ তৈরি করছেন। পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধেও তোপ দেগেছেন তিনি। কলকাতার নেতাদের দালালি করছেন কিছু স্থানীয় নেতা, তাঁদেরও হুমকি দিয়েছেন তিনি।      

কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের প্রধানের বক্তব্য ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। আলাদা রাজ্যের বিরোধিতা করায় স্থানীয় তৃণমূল নেতাদের উত্তরবঙ্গ ছাড়া করার হুমকিও দেন কেএলও প্রধান।

উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন কেএলও নেতা জীবন সিংহ। আলিপুরদুয়ার-জলপাইগুড়ি সফরের আগে এই হুমকি দিয়েছিলেন কেএলও নেতা। সেবার পৃথক কোচ কামতাপুর রাজ্যের দাবি তুলেছিলেন বিচ্ছিন্নতাবাদী সংগঠন KLO’র প্রধান জীবন সিংহ। ভাইরাল ভিডিওয় সরাসরি মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়েছিলেন।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই প্রাথমিকে রদবদল, সরিয়ে দেওয়া হল প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্যদের

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিশ, ২ মাসে বোলপুরে দ্বিতীয় শ্যুটআউট
শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিশ, ২ মাসে বোলপুরে দ্বিতীয় শ্যুটআউট
West Bengal Weather: ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ! চোখ রাঙাচ্ছে আবহাওয়া? বড় আপডেট দিল হাওয়া অফিস
ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ! চোখ রাঙাচ্ছে আবহাওয়া? বড় আপডেট দিল হাওয়া অফিস
Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget