এক্সপ্লোর

Siliguri: এটিএম লুঠের ব্যর্থ চেষ্টা শিলিগুড়িতে, এখনও খোঁজ চলছে চার দুষ্কৃতীর

Siliguri News: দার্জিলিং জেলার পুলিশের খড়িবাড়ি থানার পুলিশ তদন্তে নেমেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীরা এটিএম লুট করতে পারেনি। তবুও ব্য়াঙ্ক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।

সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়িতে ফের এটিএম লুটের চেষ্টা। ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুটের চেষ্টা করা হয়। দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার ভালুগাড়া এলাকায় এলাকায় এই এটিএম লুঠের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, চারজন দুষ্কৃতী মিলে এই এটিএম লুঠের চেষ্টা করেছিল। 

স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, এলাকার মানুষের প্রথম বিষয়টি নজরে আসে। তিনি সেই মুহূর্তেই পুলিশকে ফোন করে জানান বিষয়টি। খবর পেয়েই পুলিশ চলে আসে ঘটনাস্থলে। একটি সাদা রংয়ের ছোট গাড়িতে এসেছিল দুষ্কৃতীরা, এমনটাই জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ির নম্বর ও দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। 

দার্জিলিং জেলার পুলিশের খড়িবাড়ি থানার পুলিশ তদন্তে নেমেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীরা এটিএম লুট করতে পারেনি। তবুও ব্য়াঙ্ক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ এসে সব কিছু খতিয়ে দেখে জানাই এটিএম লুট করতে পারেনি দুষ্কৃতীরা। আগের দিনই ওই এটিএমে ৫ লক্ষ টাকা ঢালা হয়েছিল। আর আজ ভোররাতে ওই এটিএমে অপারেশন চালায় দুষ্কৃতীরা। বর্তমানে দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।

মহারাষ্ট্রে অভিনব উপায় এটিএম লুঠের চেষ্ঠা

কিছুদিন আগেই একটি খবর প্রকাশ্যে এসেছিল, মহিন্দ্রা থার এসইউভিতে দড়ি বেঁধে এটিএম লুট করার চেষ্টা ! মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরে ঘটেছে এই ঘটনা। কিন্তু এটিএম লুটের চেষ্টা সফল হয়নি, কারণ মাঝপথে হঠাৎ করেই দড়ি ছিঁড়ে গিয়েছিল। আর তাতেই ভয় পেয়ে সেই দুষ্কৃতীরা তড়িঘড়ি এলাকা ছেড়ে পালিয়ে যায়সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই ঘটনা। ঘটনার দিন ভোর ৩টে থেকে ৪টের মধ্যে মহারাষ্ট্রের শাহনুরওয়াড়ি দরগা এলাকার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখার সামনে এসে হাজির হয় কয়েকজন মুখোশ পরিহিত লোক, প্রত্যেকেই একটি মহিন্দ্রা থার গাড়ি থেকে নামে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে এই ঘটনা।

পুলিশ আধিকারিকদের মতে, এই দুষ্কৃতীরা এটিএমের সঙ্গে একটি হলুদ রঙের দড়ি আটকে দিয়েছিল। আর সেই দড়ির এক প্রান্ত তাদের মহিন্দ্রা থার এসইউভির সঙ্গে বেঁধে দিয়েছিল, যাতে থার গাড়িটি চালানো শুরু করলেই এটিএম তার সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসে কেবিন থেকেকিন্তু দুর্ভাগ্যবশত এই কাজের সময় হঠাকরেই সেই দড়িটি ছিঁড়ে যায়, আর তাই সঙ্গে সঙ্গে সেই এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

সেরা শিরোনাম

Madan Mitra:
"অভিষেক কি ফিরবে ?…যা খবর আছে”, বিস্ফোরক মদন মিত্র
West Bengal Live Update: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
Jalpaiguri News: প্রধান শিক্ষককে নিগ্রহের ঘটনায় অভিযুক্ত ৪ ছাত্রদের TC-র নির্দেশ, তাঁরা কি আর কোনও স্কুলে ভর্তি হতে পারবে ? কী জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
প্রধান শিক্ষককে নিগ্রহের ঘটনায় অভিযুক্ত ৪ ছাত্রদের TC-র নির্দেশ, তাঁরা কি আর কোনও স্কুলে ভর্তি হতে পারবে ? কী জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Fake Doctor: ফের 'জাল' ডাক্তারের হদিশ ! ভুয়ো রেজিস্ট্রেশনে চিকিৎসা দু'জনের
ফের 'জাল' ডাক্তারের হদিশ ! ভুয়ো রেজিস্ট্রেশনে চিকিৎসা দু'জনের

ভিডিও

Dhirendra Krishna Shastri | বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ! মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতার
Dhirendra Krishna Shastri |
Calcutta High Court | হুগলিতে কবে Mamata Banerjee-এর সভা? ডিভিশন বেঞ্চ থেকে মামলা গেল সিঙ্গল বেঞ্চে
Calcutta High Court | বেআইনি বহুতল নির্মাণ দুর্নীতিতেও এবার CBI-কে দায়িত্ব দিল আদালত
Madan Mitra News : নন্দীগ্রামে একা লড়ুন, Mamata Banerjee-কে চ্যালেঞ্জ মদনের | TMC News | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget