এক্সপ্লোর

Road Accident: ২৫ জন যাত্রীকে নিয়ে শিলিগুড়ি যাচ্ছিল সরকারি বাস, হঠাৎ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনা উত্তরবঙ্গে !

Siliguri Bus Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরবঙ্গে, সরকারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২৭ !

সনৎ ঝা, শিলিগুড়ি: ঘোষপুকুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, সরকারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২৭। শিলিগুড়ির ফাঁসিদেওয়ার ঘোষপুকুরে ২৭ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা।

আরও পড়ুন, শপথের দিনেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা রাজ্যে ! কী বলছে IMD ?

শিলিগুড়িগামী একটি সরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,আহত ২৭

ইসলামপুর থেকে শিলিগুড়িগামী একটি সরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাসের চালক-সহ মোট ২৫ জন যাত্রী আহত হন। পাশাপাশি ট্রাকের চালক ও সহচালকও জখম হন।দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত উদ্ধারকাজে নামে।আহতদের উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, সংঘর্ষের পর ট্রাকের চালক গাড়ির ভিতরে আটকে পড়েছিল। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হয়।

উত্তরবঙ্গে  মর্মান্তিক দুর্ঘটনা

সম্প্রতি উত্তরবঙ্গে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। সেবারও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের জেরেই দুর্ঘটনা হয়েছিল। আলিপুরদুয়ার জেলার হাসিমারায় ৩১ নম্বর জাতীয় সড়কের তোর্ষা সেতুতে সাতসকালে ঘটেছি্ল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একটি কন্টেনার ট্রাক ও একটি টিপার ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে আচমকাই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। সংঘর্ষের তীব্রতা  এতটাই ছিল যে কন্টেনার ট্রাকটি শেষমেষ নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে তোর্ষা নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় কন্টেনার ট্রাকের চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয় । এদিকে ওই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় থানা পুলিশ ও উদ্ধারকারী দল। কিন্তু ততক্ষণে সব শেষ। ওই দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল সেদিন।

যদিও দুর্ঘটনার পর এই কারণগুলিই অধিকাংশ ক্ষেত্রে সামনে উঠে আসে

অতিরিক্ত গতি বা নিয়ন্ত্রণ হারানোর কারণেই অধিকাংশ ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে। কখনও আবার যান্ত্রিক ত্রুটিও সামনে বেরিয়ে আসে। পুলিশের তরফে সচেতনতা মূলক বার্তা প্রায় গোটা রাজ্যে প্রদান করা হয়, সবসময়। যদিও হুঁশ ফেরেনি এই বেপরোয়া গাড়ি চালকদের। যার দরুণ বারবার এই দুর্ঘটনা ঘটছে। গাড়ি চালানোর শুরু আগেই, গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি আছে কিনা,  তা দেখে নেওয়া যেমন জরুরি, তার পাশাপাশি গাড়ি চালানোর সময় মদ্যপান বা চালানোর আগে মদ্যপান পুরোপুরি নিষিদ্ধ রয়েছে। যদিও দুর্ঘটনার পর এই কারণ গুলিই অধিকাংশ ক্ষেত্রে সামনে উঠে আসে।

সেরা শিরোনাম

তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
West Bengal News Live : নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget