এক্সপ্লোর

Dengue Death : ডেঙ্গিতে প্রাণহানি অব্যাহত উত্তরবঙ্গে, এবার মৃত্যু শিশুকন্যার

Siliguri Dengue Death : বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল শিশুটি। একটি বেসরকারি ল্যাবে তার রক্ত পরীক্ষা করায় পরিবার

সনৎ ঝা, শিলিগুড়ি : ডেঙ্গিতে (Dengue) প্রাণহানি অব্যাহত। এবার শিশুকন্যার মৃত্যু হল শিলিগুড়িতে (Siliguri)। সাড়ে ৩ বছরের ওই শিশু ডাবগ্রাম (Dabgram) ২ গ্রাম পঞ্চায়েতের প্রকাশ নগর এলাকার বাসিন্দা।

বেশ কয়েকদিন ধরে জ্বরে (Fever) ভুগছিল শিশুটি। একটি বেসরকারি ল্যাবে তার রক্ত পরীক্ষা করায় পরিবার ৷ তাতে ডেঙ্গি পজিটিভ রিপোর্ট আসে। এরপর বাড়িতেই রাখা হয়েছিল শিশুটিকে। কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় সোমবার সন্ধ্যায় তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে শিশুটির মৃত্যু হয় ৷ শিশুর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে।

কী বলছেন হাসপাতালের সুপার ?

জেলা হাসপাতালের সুপার ডা: চন্দন ঘোষ বলেন, শিশুটিকে মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল ৷ আমাদের তরফে চিকিৎসার কোনও খামতি রাখা হয়নি ৷ চিকিৎসকেরা চেষ্টা করেন ৷ শিশুটি রাতের দিকে কথা বলেছে, নিজে ওষুধ খেয়েছে ৷ কিন্তু ভোররাতে হঠাৎ মারা যায়৷

পুজোর মুখে ক্রমেই বাড়ছে ডেঙ্গি উদ্বেগ। গত পরশুও শিলিগুড়িতে এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়। মৃত টুইঙ্কল বর্মা দশম শ্রেণির ছাত্রী ছিল। বাড়ি শিলিগুড়ির গঙ্গানগরে। আর ডেঙ্গি আক্রান্ত এই পড়ুয়ার মৃত্যু ঘিরেই শিলিগুড়ির নার্সিংহোমে ধুন্ধুমার কাণ্ড বাধে। মৃতের পরিবারের অভিযোগ, ডেঙ্গিতেই টুইঙ্কলের মৃত্যু হয়েছে, অথচ ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে, সাধারণ জ্বরে মৃত্যু হয়েছে তার। অভিযোগ, এরপরই নার্সিংহোমে চড়াও হয় মৃত কিশোরীর পরিবার ও প্রতিবেশীরা। চলে ভাঙচুর, হাসপাতালের গেটের সামনে বসে বিক্ষোভও দেখান তাঁরা।

দিনকয়েক আগেই শিলিগুড়ি পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের বাসিন্দা সঞ্জিত রায়ের মৃত্যু হয় ডেঙ্গিতে। পূর্ত দফতরের কাজ করতেন তিনি। 

পরিবারে স্ত্রী ও ছেলে রয়েছে সঞ্জিত রায়ের। ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগরে থাকে পরিবার। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সঞ্জিত। প্রথমে তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। এরপর তাঁর রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি এনএসওয়ান পজিটিভ রিপোর্ট আসে। পরে তাঁর মৃত্যু হয়। ডেঙ্গির পাশাপাশি তিনি লিভার সংক্রান্ত রোগেও ভুগছিলেন। 

আরও পড়ুন ; ডেঙ্গিতে ফের প্রাণহানি ! এবার শিলিগুড়িতে

 

সেরা শিরোনাম

News Live Updates: 'তিন দিন পরে এলেন কেন?' বারুইপুরে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন সাংসদ সায়নী ঘোষ
'তিন দিন পরে এলেন কেন?' বারুইপুরে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন সাংসদ সায়নী ঘোষ
Malda Trinamool: স্কুলের জমি জবরদখল করে যুব তৃণমূলের পার্টি অফিস, সরকার বদলাতেই বুলডোজার দিয়ে তা ভাঙতে প্রশাসনের দ্বারস্থ তৃণমূল নেতৃত্বই
স্কুলের জমি জবরদখল করে যুব তৃণমূলের পার্টি অফিস, সরকার বদলাতেই বুলডোজার দিয়ে তা ভাঙতে প্রশাসনের দ্বারস্থ তৃণমূল নেতৃত্বই
Annapurna Yojona : লক্ষ্মীর ভাণ্ডার পেলেও এরা অন্নপূর্ণা যোজনার যোগ্য নন ! কোন চাকরি করলে বাদের তালিকায় ?
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও এরা অন্নপূর্ণা যোজনার যোগ্য নন ! কোন চাকরি করলে বাদের তালিকায় ?
Weather Forecast: দক্ষিণে কিছুটা কমবে ঝড়-বৃষ্টির দাপট, যদিও উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা
দক্ষিণে কিছুটা কমবে ঝড়-বৃষ্টির দাপট, যদিও উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget