এক্সপ্লোর

Siliguri News: 'দেখা নেই কাউন্সিলরের', সিপিএমের পোস্টার পড়তেই এল 'শুভেচ্ছা' বার্তা

Siliguri Councilor Controversy: দেখা মেলে না কাউন্সিলরের, মেয়রের ওয়ার্ডে পড়ল পোস্টার। কেন 'শুভেচ্ছা' জানালেন ওই কাউন্সিলর ?

বাচ্চু দাস, দার্জিলিং: মেয়রের ওয়ার্ডে পড়ল পোস্টার। দেখা মেলে না কাউন্সিলরের, দেখতে পাওয়া যায় না কেন ? এমনই প্রশ্ন তুলে শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডে পোস্টারিং করল সিপিএম। যদিও পাল্টা উত্তর গৌতমের।

 তিনি বলেছেন, 'এটা সিপিএমের সংস্কৃতি আরও বেশি করে লিখুক। শুভেচ্ছা রইল। এতে আমাদের কাজের গতি আরও বাড়বে।' প্রসঙ্গত, শহর শিলিগুড়ি জুড়ে পানীয় জলের সংকট। সমস্যায় শহরবাসী। সেই সমস্যা তুলে ধরার পাশাপাশি রাস্তা সংস্কারের দাবি সহ একাধিক দাবি তুলে ধরে বুধবার রাতে পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডে পোস্টারিং করা হয় সিপিএমের তরফে। যদিও বৃহস্পতিবার সকাল হতেই সেই পোস্টার উধাও হয়ে যায়। এক্ষেত্রে সিপিএমের দাবি, কেউ বা কারা সেই পোস্টার সরিয়ে দিয়েছে। 

শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দেব৷ যিনি শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদে রয়েছেন। তার ওয়ার্ডেই উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে অভিযোগ তুলে সরব সিপিএম। দলীয় নেতৃত্বদের দাবি, 'সাধারণ মানুষ বঞ্চিত। পরিষেবা পাচ্ছেন না। কাউন্সিলরকে এলাকায় দেখা যায় না। তাই এই পোস্টার।' এদিকে পোস্টার প্রসঙ্গে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব অবশ্য খুব একটা গুরুত্ব দিতে চাননি। তাঁর বক্তব্য, 'সিপিএম যদি এই পোস্টার লাগিয়ে থাকে, তবে ধন্যবাদ জানাবো।'

গতবছরও এমনই একটি পোস্টার পড়েছিল বর্ধমানে। তৃণমূল কাউন্সিলর চায়না কুমারীর দেখা নেই। বর্ধমান পুরসভার রসিকপুরে সন্ধান চাই লিখে কাউন্সিলরের নামে পোস্টার পড়েছিল। দলকে কলুষিত করতে বিরোধীরাই পোস্টার লাগিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। পাল্টা গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছিল বিজেপি। এমনকি তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের নামেও পড়েছিল নিখোঁজ পোস্টার। কয়েকটি পোস্টারের নিচে বিজেপির রঘুনাথপুর শাখার নাম লেখা ছিল।

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

জিটি রোড ও দিল্লি রোডের সংযোগস্থলে ডানকুনি থানা এলাকায় রঘুনাথপুর বাজারে এই পোস্টার দেখা গিয়েছিল। এর আগেও  উত্তরপাড়ার হিন্দমোটর এলাকায় তৃণমূল বিধায়ক কাঞ্চল মল্লিকের নামে নিখোঁজ পোস্টার পড়েছিল। সেইসময় পোস্টার-বিতর্কে গুরুত্ব দিতে চাননি বিধায়ক। আগে উত্তরপাড়া-কোতরং পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ধরনের পোস্টার দেখা গিয়েছিল। সেদিনই অবশ্য  নিজের বিধানসভা এলাকায় জনসংযোগ কর্মসূচি পালন করেছিলেন উত্তরপাড়ার বিধায়ক ( Kanchan Mallik ) । নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে দাবি করছিলেন তৃণমূল বিধায়ক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget