এক্সপ্লোর

কেন্দ্রের সংখ্যালঘু বৃত্তি পেতে জালিয়াতি, শিলিগুড়িতে হদিশ ভুয়ো পড়ুয়ার

কেন্দ্রের সংখ্যালঘু বৃত্তি পেতেও জালিয়াতি। হদিশ মিলল ভুয়ো পড়ুয়ার। আর এই তথ্য সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়িতে।

সনৎ ঝা, দার্জিলিং: পড়ুয়াদের অস্তিত্ব নেই। অথচ কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু বৃত্তির টাকা ঢুকে গেছে তাঁদের অ্যাকাউন্টে। এমন তথ্য সামনে আসতেই শোরগোল পড়েছে শিলিগুড়িতে। আর এনিয়ে তদন্তের দাবি করে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রীকে চিঠি দিয়েছেন শিলিগুড়ির বিধায়ক।

কেন্দ্রের সংখ্যালঘু বৃত্তি পেতেও জালিয়াতি। হদিশ মিলল ভুয়ো পড়ুয়ার। আর এই তথ্য সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়িতে। সম্প্রতি কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক, ২০১৮-২০১৯ আর্থিক বর্ষের একটি রিপোর্ট তাদের ওয়েবসাইটে আপলোড করে।

ওই অর্থবর্ষে কারা সংখ্যালঘু বৃত্তি পেয়েছিলেন, দেওয়া হয় সেই তালিকা। সূত্রের খবর, এরপরই কয়েক জন কেন্দ্রের কাছে জালিয়াতির অভিযোগ করেন। এনিয়ে খোঁজ করতেই চোখ কপালে তুলে দেওয়ার মতো তথ্য সামনে আসে। দেখা যায় এমন কয়েকজন বৃত্তি পেয়েছে, যাদের শিলিগুড়ির ডন বস্কো স্কুলের ছাত্রী হিসেবে দেখানো হয়েছে।

এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের স্কুলে শুধুমাত্র ছাত্ররাই পড়াশোনা করে। তাছাড়া বৃত্তির জন্য কোনও আবদেন করা হয়নি। কী করে এই নামগুলি এল তা বোধগম্য নয়। শিলিগুড়ির ইলা পাল চৌধুরী মেমোরিয়াল হাইস্কুলের ক্ষেত্রেও সামনে এসেছে গরমিলের বিষয়টি। 
ইলা পাল চৌধুরী মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক অনিল সিংহ, কেউ আবেদন করেছিল বলে জানা নেই, আমরাও আবেদন করিনি। ভুয়ো পড়ুয়ার হদিশ মিলেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রণব ঘোষ, বিষয়টি জানার পরই নতুন তালিকা পাঠানো হয়েছে, নজরদারির অভাবেই হয়। আর গোটা বিষয়টি সামনে আসতেই, তদন্তের দাবি করে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুক্তার আব্বাস নকভিকে চিঠি দিয়েছেন শিলিগুড়ির বিধায়ক।

শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তদন্ত চেয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছি, চক্র আছে, সামনে আসা দরকার, যাতে প্রকৃতরা বঞ্চিত না হন। মাধ্যমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সংখ্যালঘু পড়ুয়াদের প্রতি বছর বৃত্তি দেয় কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক।

সেরা শিরোনাম

Durga Puja 2026: পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
West Bengal News Live: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
SRFTI Incident: 'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget