এক্সপ্লোর

Siliguri News: 'নেশার ঠেকে ঝামেলা', বচসার জেরে খুন আবাসনের নিরাপত্তারক্ষী

নেশার ঘোরে একে অপরের ওপর চড়াও!কিছুক্ষণ হাতাহাতি পর এলোপাথাড়ি ছুরির কোপ! শিলিগুড়ির হারদার পাড়ায় বচসার জেরে খুন বহুতলের নিরাপত্তারক্ষী। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত ১১টা।

সনৎ ঝা ও মলয় চক্রবর্তী, দার্জিলিং: শিলিগুড়ির (Siliguri) হায়দার পাড়ায় খুন বহুতলের নিরাপত্তারক্ষী। নেশার ঠেকে ঝামেলার জেরেই খুন বলে দাবি স্থানীয়দের। মূল অভিযুক্ত সহ ৩ জনকে আটক করে তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানা। নেশার ঠেকে ঝামেলার জেরেই খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ। 

নেশার ঘোরে একে অপরের ওপর চড়াও!কিছুক্ষণ হাতাহাতি পর এলোপাথাড়ি ছুরির কোপ! শিলিগুড়ির (Siliguri) হারদার পাড়ায় বচসার জেরে খুন বহুতলের নিরাপত্তারক্ষী। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত ১১টা। স্থানীয় সূত্রে খবর, হায়দার পাড়ার একটি আবাসনের নিরাপত্তারক্ষীর সঙ্গে ঝামেলায় জড়ান স্থানীয় এক রিকশচালক। 

দু’জনের মধ্যে প্রথমে শুরু হয় হাতাহাতি। তারপরই পকেট থেকে ছুরি বের করে নিরাপত্তারক্ষীর পেটে একের পর এক কোপ বসান রিকশচালক। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বিনয় কুমার নামে বিহারের বাসিন্দা ওই নিরাপত্তারক্ষী।

আরও পড়ুন: Mahua Moitra : ' দলকে সামনে রেখে তোলাবাজি নয় ’ কড়া বার্তা এবার মহুয়া মৈত্রর

আরও পড়ুন: Bolpur: বোলপুরে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ, গ্রেফতার প্রোমোটার সহ ৭

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri Zila Hospital) নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয়দের অভিযোগ, শিলিগুড়ির হায়দার পাড়ার ওই আবাসনের মধ্যে বহুদিন ধরেই নেশার চক্র বসে। 

শিলিগুড়ির হায়দার পাড়ার বাসিন্দা প্রশান্ত কুমার বর্মনের কথায়, আবাসনে দীর্ঘদিন ধরে নেশার চক্র চলছে। নিরাপত্তার অভাব বোধ করছি। কাউন্সিলর ব্যবস্থা নিক। এলাকার নিরাপত্তা বাড়ানোর ওপর জোর দিয়েছেন স্থানীয় কাউন্সিলর।

শিলিগুড়ি পুরসভা ৪০ নং ওয়ার্ডের তৃণমূল (TMC) নেতা ও কাউন্সিলর মুন্না প্রসাদের জানিয়েছেন, সবে দায়িত্ব নিয়েছে। বিষয়টি আমার কানে এসেছে। কী হয়েছে দেখছি। পুলিশকে বলেছি এধরনের ঘটনা আর যাতে না হয়।

নেশার ঠেকে ঝামেলার জেরেই খুন হতে হল আবাসনের নিরাপত্তারক্ষীকে? ভক্তিনগর থানা সূত্রে খবর, অভিযুক্ত রিকশচালক ও তাঁর ২ সঙ্গীকে পাকড়াও করে তদন্ত শুরু করেছে পুলিশ।

সেরা শিরোনাম

Naushad Siddiqi: কেঁদে ভাসালেন হুমায়ুন, বললেন রাজনীতি ছাড়ার কথা, নওশাদ বলছেন, 'একজন রাজনীতিবিদকে অন ক্যামেরা...'
Naushad Siddiqi: কেঁদে ভাসালেন হুমায়ুন, বললেন রাজনীতি ছাড়ার কথা, নওশাদ বলছেন, 'একজন রাজনীতিবিদকে অন ক্যামেরা...'
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget