এক্সপ্লোর

Bolpur: বোলপুরে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ, গ্রেফতার প্রোমোটার সহ ৭

Birbhum News: বোলপুরে অবৈধভাবে জলাভূমি ভরাটের অভিযোগে, প্রোমোটার-সহ সাতজনকে গ্রেফতার করল পুলিশ। সকালে পুরসভার কর্মীরা কাজ বন্ধ করতে গেলে প্রোমোটারের লোকজন তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ।

আবির ইসলাম, বোলপুর: অবৈধভাবে পুকুর বোজানোর (Illegal pond filling) অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বীরভুমের (Birbhum) বোলপুর পুরসভার (Bolpur Municipality) ১১ নম্বর ওয়ার্ডের সেনাপট্টিতে। এখানকার বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন ধরে জলাভূমি ভরাট করছিলেন প্রোমোটার উত্তম দাস। এর বিরুদ্ধে পুরসভায় অভিযোগ জানান এলাকাবাসীরা। গোটা বিষয়টি নিয়ে তিনিও অন্ধকারে ছিলেন বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর চিরঞ্জীব সাহা। 

বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ

অভিযোগ পেয়ে আজ সকালে ঘটনাস্থলে আসেন বোলপুর পুরসভার কর্মীরা। তখন তাঁদের উপর প্রোমোটারের লোকজন চড়াও হন বলে অভিযোগ। এরপরই এলাকায় পৌঁছয় পুলিশ। শুরু হয় ধরপাকড়। অভিযুক্ত প্রোমোটার ও জলাভূমি ভরাটের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে থানায় নিয়ে যায় পুলিশ। বন্ধ করে দেওয়া হয় জলাভূমি ভরাট। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এই পুকুরটি তাঁরা বিভিন্ন সামাজিক কাজের জন্য ব্যবহার করে আসছেন। স্থানীয় বেশ কিছু ক্লাব পুজোর সময় এই পুকুরে প্রতিমা ভাসান দেয়। এছাড়াও পুকুরটি স্নানের জন্যও ব্যবহার করা হয়।

স্থানীয় বাসিন্দা শ্য়ামল চৌধুরী জানিয়েছেন, ‘আমরা বিভিন্নভাবে পুকুরটিকে ব্যবহার করি। তাই ভরাট করার বিরুদ্ধে পুরসভাকে জানিয়েছিলাম।’

বোলপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জীব সাহা জানিয়েছেন, ‘পুকুর ভরাট নিয়ে কিছু জানানো হয়নি। বেআইনিভাবে করা হচ্ছে, সাধারণ মানুষ ব্যবহার করে। তাই বন্ধ করে দিলাম।’

বোলপুরের পুরপ্রধান পর্না ঘোষ জানিয়েছেন, ‘স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছিল, আজ খতিয়ে দেখিয়ে সকালে কর্মীদের পাঠাই, উত্তম দাস করছিলেন। বন্ধ করতে গেলে ওদের উপর চড়াও হয়। পুলিশ ওদের ধরেছে।’

আরও পড়ুন ২৭ ঘণ্টা বিদ্যুৎহীন এলাকা ! গরমে নাজেহাল হয়ে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ রামপুরহাটে

যদিও অবৈধভাবে জলাভূমি ভরাটের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উত্তম দাস। তাঁর দাবি, ‘এটা পুকুর নয়, শালি জমি। আমি সরকারি নিয়ম অনুযায়ী ওই জলাশয় জায়গাটি মাটি দিয়ে ভরাট করেছিলাম। আমার কাছে সমস্ত বৈধ কাগজ আছে।’

অবৈধভাবে জলাভূমি ভরাটের অভিযোগে, বোলপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে পুরসভার তরফে। পে লোডার দিয়ে জলাভূমি থেকে মাটি তোলার কাজও শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget