এক্সপ্লোর

Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে

Siliguri News: পুজোর মুখে শিলিগুড়িতে ফ্লেক্স-বিতর্ক। শুরু হয়েছে চাপানউতোর।  কোথাও লেখা- পুজোর সামগ্রী কিনতে হবে হিন্দু দোকান থেকেই।

সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের দেওয়া ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়। এনিয়ে মুখ খুলেছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র গৌতম দেব থেকে প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির বর্তমান বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। ফ্লেক্সের মাধ্যমে হিনদুদের স্বাবলম্বী করার বার্তা বলে সাফাই দিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ।

পুজোর মুখে শিলিগুড়িতে ফ্লেক্স-বিতর্ক। শুরু হয়েছে চাপানউতোর।  কোথাও লেখা- পুজোর সামগ্রী কিনতে হবে হিন্দু দোকান থেকেই। কোনওটায় আবার বিরিয়ানি কোথা থেকে খাবেন, তা নিয়ে বার্তা দেওয়া হয়েছে! দুর্গাপুজোর মুখে, শিলিগুড়ির আনাচে-কানাচে হিনদু জাগরণ মঞ্চের নামে দেওয়া এই ফ্লেক্সই এখন বিতর্কের কেন্দ্রে।

শিলিগুড়ির হিন্দু জাগরণ মঞ্চের সহ সংযোজক সৌমিক বসু বলেন, 'হিন্দুদের স্বাবলম্বী করার বার্তা যদি মানুষের মধ্যে দিয়ে থাকি, সেক্ষেত্রে আমার মনে হয় বিতর্কিত কোনও অবস্থার সৃষ্টি কোনওভাবেই করে না।' এই ফ্লেক্সের বিরোধিতায় মুখ খুলেছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র থেকে প্রাক্তন বিধায়ক গৌতম দেব। তিনি বলেছেন, 'মানুষ দেখুক, বিচার করুক। আমাদের রাষ্ট্র হচ্ছে ধর্ম নিরপেক্ষ। পুজোর ঠিক প্রাক মুহূর্তে এই ধরনের পোস্টার বা বক্তব্য খুবই দুর্ভাগ্যজনক।'

শিলিগুড়ির সিপিএম ও প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য বলেন, 'এটা একটা জঘন্যতম। কে কী খাবেন, কে কী পরবেন, কে কোন দোকান থেকে জিনিসপত্র কিনবেন সেটা সম্পূর্ণভাবে তাঁর নিজের ব্যাপার। পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত।'

এই ফ্লেক্স-বিতর্ক নিয়ে মন্তব্য করতে নারাজ বিজেপি। পর্যটনমন্ত্রী ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'আমি জানি না কারা পোস্টার মেরেছে। যারা মেরেছেন তাঁরাই বলতে পারবেন কেন মেরেছেন, কার কথায় পোস্টার মেরেছেন। খোঁজ নিয়ে দেখব কী হয়েছে।'

সব মিলিয়ে শিলিগুড়ির ফ্লেক্স-বিতর্কে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Update: কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
TMC News: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিদ্রোহ ঘোষণা কি পরিকল্পিত ? কীভাবে তৈরি হল ঋতব্রত-শিবির ?
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিদ্রোহ ঘোষণা কি পরিকল্পিত ? কীভাবে তৈরি হল ঋতব্রত-শিবির ?
Kolkata News: চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে অনুমতি দিল না পুলিশ, মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্রতিবাদে মিছিলের ডাক দেওয়া হয়
চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে অনুমতি দিল না পুলিশ, মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্রতিবাদে মিছিলের ডাক দেওয়া হয়
West Bengal Weather Update: পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
Advertisement

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget