এক্সপ্লোর

Gaisal Train Incident: আবার সেই গাইসাল, লোকাল ট্রেনের পিছনে ইঞ্জিনে আগুন ! আতঙ্কে দৌড়াদৌড়ি যাত্রীদের

Train News: শিলিগুড়ি থেকে মালদাগামী এই ট্রেনটি দুপুর ২টো নাগাদ গাইসাল স্টেশনে এসে পৌঁছায়। পিছনে ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখেন এক কর্মী।

সুদীপ চক্রবর্তী, গাইসাল : আবার সেই গাইসাল। মালদাগামী ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে আতঙ্ক ছড়াল ! শিলিগুড়ি থেকে মালদাগামী ট্রেনের পিছনের ইঞ্জিনে আগুন লেগে যায়। গাইসাল স্টেশন ছাড়ার সময় লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন দেখেই চালককে ফোন করেন এক কর্মী। থামিয়ে দেওয়া হয় ট্রেন। তবে, কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার বিস্তারিত...

শিলিগুড়ি থেকে মালদাগামী এই ট্রেনটি দুপুর ২টো নাগাদ গাইসাল স্টেশনে এসে পৌঁছায়। পিছনে ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখেন এক কর্মী। সঙ্গে সঙ্গে তিনি চালককে ফোন করে ট্রেন থামাতে বলেন। গাইসাল স্টেশনেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। যাত্রীরা সেই ধোঁয়া দেখতে পেয়ে ট্রেন থেকে এলোপাথাড়ি ছোটাছুটি শুরু করেন। ট্রেন থেকে তাঁরা নেমে পড়েন। গাইসাল স্টেশনে যে কর্মীরা ছিলেন, তাঁরা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর স্থানীয় ইসলামপুরের দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন নেভানো হলেও, যে ইঞ্জিনে আগুন লেগেছিল সেটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, হতাহতের কোনও খবর নেই।

এদিকে সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল বিভ্রাটের জেরে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে আটকে পড়েছেন যাত্রীরা। একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি, হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে ভারত, হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস, হাওড়া-ব্যাঙ্গালোর ও হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-ব্যাঙ্গালোর হামসফর এক্সপ্রেস, চেন্নাই মেল-সহ একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়ছে। বাতিল করা হয়েছে হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-দিঘা কান্ডারি এক্সপ্রেস। রবিবার ৭ ঘণ্টার পাওয়ার ব্লক করে ৫৩৩টি রুটের ইন্টারলকিং কমিশন করা হয়। ওই দিনই কাজ শেষ করার থাকলেও, তা সম্ভব হয়নি। তার জেরেই সিগন্যাল বিভ্রাটে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। যাত্রীদের অসুবিধার কথা জেনেও রেলের তরফে কোনও ঘোষণা করা হয়নি। প্রশ্নের মুখে দক্ষিণ-পূর্ব রেলের ভূমিকা। রেলের তরফে জানানো হয়েছে, নন-ইন্টারলকিং কাজের জন্যই এই সমস্যা।

গত সপ্তাহেই বড় দুর্ঘটনার হাত থেকে কোনওক্রমে রক্ষা পায় বনগাঁ লোকাল। বুধবার  ১২:১১ মিনিট দমদমের ৪ নম্বর প্ল্যাট ফর্মের সামনে লাইনচ্যুত হয় শিয়ালদহগামী বনগাঁ লোকাল। ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। খবর পেয়েই অ্যাকশন রিলিফ ট্রেন পৌঁছায় ঘটনাস্থলে। প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

সেরা শিরোনাম

GI Tag: আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
GI Tagged Mecha Sandesh: রসনাতৃপ্তিতে বিশ্বজয়, এবার GI তকমা পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের বিখ্যাত 'মেচা সন্দেশ'
রসনাতৃপ্তিতে বিশ্বজয়, এবার GI তকমা পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের বিখ্যাত 'মেচা সন্দেশ'
Debraj Chakraborty: বাসে সফর, ছোট্ট হোটেল ও ভোটার কার্ডের খেলা! পুলিশের চোখে ধুলো দিতে দেবরাজ চক্রবর্তীর ১৫দিনের 'মাস্টারপ্ল্যান'
বাসে সফর, ছোট্ট হোটেল ও ভোটার কার্ডের খেলা! পুলিশের চোখে ধুলো দিতে দেবরাজ চক্রবর্তীর ১৫দিনের 'মাস্টারপ্ল্যান'
Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে CBI-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ, মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে CBI-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ, মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের

ভিডিও

Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব২: RG Kar-কাণ্ডে বদল নমুনা,কাঠগড়ায় কে? কমিশনে দরবার ঋতব্রত-শিবিরের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব ১: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, জালে দেবরাজ! জেরার মুখে অদিতিও | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget