এক্সপ্লোর

Singur Murder Case: পারিবারিক অশান্তির জেরে সিঙ্গুরে আত্মীয়ের হাতে খুন দম্পতি

দীনেশের ছেলে ও বাবা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন। স্থানীয়দের দাবি, এক আত্মীয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। তার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। অভিযুক্ত অধরা। 

সোমনাথ মিত্র ও সৌরভ বন্দ্যোপাধ্যায়,  হুগলি : পারিবারিক অশান্তির (Family Chaos) জের। সিঙ্গুরের নান্দায় আত্মীয়ের হাতে খুন দম্পতি (Couple Murder)। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ সকালে পুলিশ গিয়ে একই পরিবারের চারজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে কাঠের ব্যবসায়ী (Buninessman murder) দীনেশ প্যাটেল ও তাঁর স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। দীনেশের ছেলে ও বাবা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন। স্থানীয়দের দাবি, এক আত্মীয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল প্যাটেল পরিবারের। তার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের (Police)। অভিযুক্ত অধরা। 

বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার পরিবারের চারজন। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হল স্বামী-স্ত্রীকে। হুগলির (Hoogly) সিঙ্গুরে (Singur) রহস্যজনকভাবে খুন দম্পতি। আশঙ্কাজনক অবস্থা গৃহকর্তার বাবা ও ছেলের। পারিবারিক অশান্তি, নাকি সম্পত্তিগত বিবাদের জেরে খুন? পিছনে কি হাত রয়েছে আত্মীয়ের?

উঠছে অনেক প্রশ্ন। বৃহস্পতিবার ভোর তখন ৫-টা কী সাড়ে ৫ টা হবে। পুলিশ সূত্রে খবর, আচমকাই এই বাড়িতে হানা দিয়েছিল ১ দুষ্কৃতী। কিছুক্ষণ পরই বাড়ি থেকে বেরিয়ে যায় সে। সকালে বাড়িতে কারও সাড়া শব্দ না পেয়ে, স্থানীয়রা গিয়ে দেখেন, মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন গৃহকর্তী। 

রক্তাক্ত তাঁর স্বামী-শ্বশুর ও ছেলেও। স্থানীয়রাই তড়িঘড়ি খবর দেন পুলিশকে। তারা এসে পরিবারের চারজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে কাঠের ব্যবসায়ী, দীনেশ প্যাটেল (৫০) ও তাঁর স্ত্রী অনুসূয়া প্যাটেল (৪৭)-কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন দীনেশ প্যাটেলের বাবা মাভজি প্যাটেল (৭৬), ছেলে ভাবিক (২৩)।

স্থানীয় সূত্রে খবর, এক আত্মীয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল প্যাটেল পরিবারের।তার জেরেই খুন, প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। পাশাপাশি সম্পত্তিগত বিবাদের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। আশপাশের প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল প্যাটেল পরিবারের। তবে কেন এমনটা হল, বুঝে উঠতে পারছেন না প্রতিবেশীরাও। অভিযুক্তের খোঁজে বাড়ির আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget