এক্সপ্লোর

Singur Land Controversy: 'হয় চাষ, না হয় শিল্প', চাপ বাড়ছে সিঙ্গুর থেকে, ৭ দফা দাবি মমতার কাছে

Mamata Banerjee: ২০১৬ সালের অগাস্ট মাসে সিঙ্গুরের জমি অধিগ্ৰহণকে বেআইনি ঘোষণা করে সুপ্রিম কোর্ট।

সোমনাথ মিত্র, কলকাতা: সিঙ্গুরে চাষের অযোগ্য জমিকে চাষের উপযোগী করতে সাত দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ সিঙ্গুর বন্ধ্যা জমি পুর্নব্যবহার কমিটি। শুক্রবার দাবিপত্র নিয়ে নবান্নে যান কমিটির সদস্যরা। কিন্তু সেখানে মমতার হাতে দাবিপত্র তুলে দিতে না পেরে, ইমেল করেন তাঁরা। (Singur Land Controversy)

২০১৬ সালের অগাস্ট মাসে সিঙ্গুরের জমি অধিগ্ৰহণকে বেআইনি ঘোষণা করে সুপ্রিম কোর্ট। প্রায় ১ হাজার একর জমি চাষযোগ্য করে কৃষকদের ফিরিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই রায়ের পরে আট বছর পেরিয়ে গিয়েছে। এখনও সিঙ্গুরের বেশিরভাগ জমি
চায়ের অযোগ্য বলে দাবি তৎকালীন জমি আন্দোলনকারী কৃষকদের একাংশের। (Mamata Banerjee)

এই কৃষকদের মধ্যে ২১ জনকে নিয়ে গঠিত হয়েছে সিঙ্গুর বন্ধ্যা জমি পুর্নব্যবহার কমিটি। সিঙ্গুরের জমি ফের চাষ যোগ্য করে তুলতে রাজ্য সরকারের কাছে সাত দফা দাবি তুলে ধরেছেন তাঁরা। সিঙ্গুর বন্ধ্যা জমি পুনর্ব্যবহার কমিটির যুগ্ম আহ্বায়ক দুধকুমার ধাড়া বলেন, "জমি ব্যবহার হয় তিনটি কাজে, হয় চাষ, না হয় বাস, নইলে শিল্প। সিঙ্গুরের জমিতে চাষও হচ্ছে না, বাসও হচ্ছে না, আর শিল্পও হচ্ছে না। এখন এটাই বাস্তব। চাষ হচ্ছে শুধুমাত্র ৩০০ একরে। বাকি জমিটা যাতে ব্যবহারযোগ্য করা যায়, তার জন্যই সিঙ্গুরে বন্ধ্যা জমি পুনর্ব্যবহার কমিটি তৈরি হয়েছে।"

সিঙ্গুরের কৃষকদের একাংশের মূল দাবিগুলি হল-

  • চাষের অযোগ্য জমিকে চাষের উপযোগী করতে হবে।
  • ঠিক করতে হবে জমির নিকাশি ব্যবস্থা।
  • অধিগ্রহণের আগে জমিতে কৃষকদের যা অধিকার ছিল, সেই অধিকার ফিরিয়ে দিতে হবে।
  • অধিগৃহিত জমির ১০০ একরে যে ছোট শিল্প ছিল সেগুলি ফিরিয়ে আনতে হবে।
  • অধিগৃহীত জমি চাষ যোগ্য না করা গেলে সেখানে কারখানা করতে হবে।

সব মিলিয়ে সাত দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন সিঙ্গুর বন্ধ্যা জমি পুর্নব্যবহার কমিটির সদস্যেরা। শুক্রবার দাবিপত্র জমি দিতে নবান্নে যান তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দাবিপত্র তুলে দিতে না পেরে মুখ্যমন্ত্রীকে ইমেল করেন তাঁরা। সিঙ্গুর বন্ধ্যা জমি পুর্নব্যবহার কমিটির যুগ্ম আহ্বায়ক মহাদেব দাস বলেন, "আগামী প্রজন্ম বড় হচ্ছে। তারা জানতে চাইবে, তোমরা আন্দোলন করেছিলে। কিন্তু সেই জমিতে চাষও হল না, শিল্পও হল না। তাহলে আমাদের কী লাভ হল? সেই ভেবেই, যিনি সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলনের মাধ্যমে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাঁর কাছএ একাধিক দাবি লিখিত আকারে পেশ করেছি।"

হয় চাষ, নয় শিল্পের দাবি, সিঙ্গুরে সরব কৃষকদের একাংশ। আর সেই নিয়েই সিঙ্গুরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। সিঙ্গুর ব্লক তৃণমূলের সভাপতি আনন্দমোহন ঘোষ বলেন, "সিঙ্গুর বন্ধ্যা জমি পুনর্ব্যবহার কমিটির সদস্যদের দাবি ঠিক নয়। নিজেদের স্বার্থসিদ্ধি করতে এই সব বলছে। সিঙ্গুরের ৯০ শতাংশ জমিতেই চাষ হয়। বাইরে থাকেন কিছু জমির মালিক। শুধু তাঁদের জমিতে চাষ হয় না।"

এ নিয়ে হুগলি জেলায় সিপিএম-এর সম্পাদক মণ্ডলীর সদস্য সৌমিত্র চট্টোপাধ্যায়ের বক্তব্য, "শাসকদলের পক্ষ থেকে যা বলা হচ্ছে, সব মিথ্যে। কারণ এই বিতর্কের অবসান ঘটাতে সরকারের উদ্যোগে সিঙ্গুরের জমিতে নতুন করে সার্ভে হোক। আমরা নিশ্চিত, অধিগৃহীত ৭০০ একর জমিতে চাষ হচ্ছে না। প্রকৃত ঘটনাকে আড়াল করে মিথ্যাচার করছে শাসকদল।"

২০০৬ সালে সিঙ্গুরে টাটা মোটর গাড়ি কারখানার জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আন্দোলন গড়ে ওঠে । কৃষকদের আন্দোলনের ফলে কারখানার কাজ প্রায় সমাপ্ত হয়ে যাওয়ার পরেও ফিরে যেতে বাধ্য হয় টাটারা। জমি চাষ যোগ্য না হলে ফের সেই শিল্পই চাইছে ২০২৪ সালের সিঙ্গুর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget