এক্সপ্লোর

Voters List: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, গন্ডগোল এড়াতে আঁটোসাঁটো নিরাপত্তা, পুলিশের স্পেশাল টিম, রুট মার্চে কেন্দ্রীয় বাহিনী

যে কোনওরকম গন্ডগোল এড়াতে রাজ্যের ৪ জেলায় ৪ সিনিয়র IPS। জেলায় জেলায় মোতায়েন ৪ সিনিয়র IPS-এর সঙ্গে থাকবে পুলিশের স্পেশাল টিম।

কলকাতা: ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। ৬০ লক্ষের বেশি ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি ঝুলে রয়েছে। লজিকাল ডিসক্রিপেন্সির গেরোয় ঝুলছে এই সব ভোটারের ভাগ্য। তালিকা বেরোলেও, SIR প্রক্রিয়া থামছে না, তা চলতেই থাকবে। 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে ধাপে ধাপে। যে কোনওরকম গন্ডগোল এড়াতে রাজ্যের ৪ জেলায় ৪ সিনিয়র IPS। মালদা, কৃষ্ণনগর পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ জেলা, কোচবিহারে পাঠানো হল ৪ সিনিয়র IPS-কে। জেলায় জেলায় মোতায়েন ৪ সিনিয়র IPS-এর সঙ্গে থাকবে পুলিশের স্পেশাল টিম। অজয় নন্দ, গৌরব শর্মা, রশিদ মুনির খান, সুনীল কুমার যাদবের উপর দেওয়া হয়েছে নিরাপত্তার দায়িত্ব। অজয় নন্দের উপর দায়িত্ব মালদা জেলার নিরাপত্তার। গৌরব শর্মার উপর দায়িত্ব থাকছে নদিয়া পুলিশ জেলার নিরাপত্তার। রশিদ মুনির খানের হাতে থাকছে মুর্শিদাবাদ পুলিশ জেলার নিরাপত্তার দায়িত্ব। সুনীল কুমার যাদবের দায়িত্ব কোচবিহারের নিরাপত্তা বজায় রাখা। 

বাঁকুড়া থেকে মোট ১ লক্ষ ৩৫ হাজারের নাম বাদ যাচ্ছে: কমিশন। উত্তর কলকাতা থেকে ১৭ হাজার ভোটারের নাম বাদ, খবর কমিশন সূত্রে। উত্তর কলকাতায় অ্যাজুডিকেশন তালিকায় থাকছেন ৪০ হাজার জন। নদিয়ায় বাদ যাচ্ছে ৬০ হাজার ভোটারের নাম, খবর কমিশন সূত্রে। নদিয়ায় ২ লক্ষ ১৬ হাজারের নাম অ্যাজুডিকেশন তালিকায়, খবর সূত্রের।  

এদিকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনই উত্তর ২৪ পরগনায় রুট মার্চে নেমে পড়ল কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকেই সীমান্তবর্তী এলাকায় রুট মার্চ। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রুটমার্চে স্বরূপনগর থানার পুলিশ। বাগদার আষারু বাজার ও বাগদা বাজারেও রুটমার্চ করল বাহিনী। বসিরহাট থানা থেকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। ব্লক অফিস, মহকুমা অফিস-সহ বিভিন্ন জায়গায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। 

নদিয়ার তাহেরপুরে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। তাহেরপুর থানার বীরনগর বড়বাজার এলাকা থেকে রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। গতকাল থেকেই রাজ্যে ঢুকতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। আজ রুটমার্চ, কাল থেকে জেলায় জেলায় টহল দেবে কেন্দ্রীয় বাহিনী। 

কেন্দ্রীয় বাহিনী আসার আগেই ঝাঁটাপেটার দাওয়াই তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের। এসব ডায়লগ এখন পুরোন। ফাঁকা বুলি দিয়ে লাভ নেই, পাল্টা দিলীপ ঘোষ।                                   

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget