এক্সপ্লোর

SIR BLO News: 'ফুলটাইম কাজ করতে হবে BLO-দের', কতদিন পর্যন্ত? রাজ্যের সমস্ত স্কুলে গেল চিঠি! আর কী বলা হল?

শুক্রবার ফের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে দেখা গেল BLO-দের একাংশের বিক্ষোভ। এরই মধ্যে স্কুলে স্কুলে বিএলও-দের জন্য গেল চিঠি!

কলকাতা: বৃহস্পতিবারই শেষ হয়েছে SIR-এর এনুমারেশন ফর্ম ফিলআপের পর্ব। মঙ্গলবার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তারপরও শুক্রবার ফের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে দেখা গেল BLO-দের একাংশের বিক্ষোভ। এরই মধ্যে স্কুলে স্কুলে বিএলও-দের জন্য গেল চিঠি!                 

SIR প্রক্রিয়া যতদিন চলবে, ততদিন ফুলটাইম কাজ করতে হবে BLO-দের- রাজ্যের সমস্ত স্কুলগুলিকে চিঠি DEO দফতরের। সেখানে বলা হয়েছে, 'যে সমস্ত শিক্ষকরা BLO-র কাজে নিযুক্ত আছেন। যতদিন SIR প্রক্রিয়া চলছে, ততদিন পুরো সময়ের জন্য কাজ করতে হবে'।                                            

SIR শুরু হওয়ার পর থেকেই নানা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন BLO-দের একাংশ। উগরে দিয়েছেন ক্ষোভ। এনুমারেশন ফর্ম ফিলআপ পর্ব শেষের পরও, তা চলছেই। নির্বাচন কমিশন তাদের অ্যাপে এবার 'সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন' নামে নতুন অপশন এনেছে। যেখানে বলা হয়েছে, 'একই ছবি একাধিক ভোটারের ক্ষেত্রে ব্যবহার হলে ফের পরীক্ষা করতে হবে। পরীক্ষা করে সেই রিপোর্ট BLO অবিলম্বে পাঠাবেন নির্বাচন কমিশনকে'। এই নতুন নির্দেশিকার বিরুদ্ধেই আওয়াজ তুলেছেন তৃণমূলপন্থী সংগঠন 'BLO অধিকার রক্ষা কমিটি'।

এনুমারেশন পর্ব শেষের পরেও অতিরিক্ত কাজের চাপ দেওয়ার অভিযোগ তুলেই প্রতিবাদে সামিল বিএলওদের- একাংশ। বিক্ষোভকারী BLO-দের কথায়, 'একমাস যাবৎ আমাদের খাওয়া-ঘুম সমস্ত কিছু শেষ হয়ে গেছে। প্রপার ট্রেনিং, নির্দিষ্ট কৌশল সেগুলো আমাদের না শিখিয়ে হঠাৎ করে চাপিয়ে দেওয়া, যেগুলো আমরা নিতে পারছি না'। এদিকে, এনুমারেশন ফর্মের তথ্য নির্বাচন কমিশনের পোর্টালে আপলোডের শেষ দিন ছিল বৃহস্পতিবার। তার ঠিক আগের দিন BLO-দের অ্যাপে যোগ করা হয়েছে নতুন অপশন।  আবার BLO-দের অ্যাপে যোগ করা হল নতুন অপশন। এবার ‘মৃত’, ‘স্থানান্তরিত’, ‘অনুপস্থিত’ ও ‘ভুয়ো’ ভোটারদের নিয়ে BLO এবং BLA-দের মিটিং-এর মিনিটস আপলোড করতে হবে। নিত্যনতুন নিয়ম নিয়ে ক্ষুব্ধ BLO-দের একাংশ।  

এদিকে, BLO-দের নিরাপত্তা নিয়ে আরও কড়া নির্বাচন কমিশন। এবার ডিজি রাজীব কুমারকে চিঠি নির্বাচন কমিশনের। BLO-দের নিরাপত্তা জোরদার করার জন্য চিঠি পাঠাল কমিশন। BLO-দের নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নিতে হবে, উল্লেখ চিঠিতে।

সেরা শিরোনাম

News Live: তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
Kolkata Medical: কলকাতা মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের ওপর হামলা কাণ্ডে প্রতিবাদ মিছিলের ডাক চিকিৎসকদের, যোগ দেবেন সমন পাওয়া ৩ ইন্টার্নও
Kolkata Medical: কলকাতা মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের ওপর হামলা কাণ্ডে প্রতিবাদ মিছিলের ডাক চিকিৎসকদের, যোগ দেবেন সমন পাওয়া ৩ ইন্টার্নও
Weather Update:অবশেষে রাজ্যে ফিরছে জাঁকিয়ে শীত ? তাপমাত্রা নামতে পারে ৩-৪ ডিগ্রি, বড় আপডেট IMD-র
অবশেষে রাজ্যে ফিরছে জাঁকিয়ে শীত ? তাপমাত্রা নামতে পারে ৩-৪ ডিগ্রি, বড় আপডেট IMD-র
Purulia News: ‘ঘুষ’ ধরতে টিনের বাক্স ? অভিনব পদক্ষেপ প্রশাসনের, সরকারি অফিসে যা বসানো হল এবার..
‘ঘুষ’ ধরতে টিনের বাক্স ? অভিনব পদক্ষেপ প্রশাসনের, সরকারি অফিসে যা বসানো হল এবার..

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget