এক্সপ্লোর

Mamata Banerjee's Security : স্থানীয়দের আস্থা অর্জনের চেষ্টা করেছিল হাফিজুল ! আদালতে বিস্ফোরক তথ্য পেশ SIT-এর

Hafijul Mollah : ২ জুলাই রাতে, মুখ্যমন্ত্রীর দাদার ঘরের পাশ দিয়ে পাঁচিল ও গার্ডরেল টপকে বাড়ির চত্বরে ঢুকে পড়েছিলেন হাসনাবাদের হাফিজুল মোল্লা

দীপক ঘোষ, সুদীপ্ত আচার্য ও উজ্জ্বল মুখোপাধ্যায় : মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় আগেই পুলিশের ভূমিকা (Role of Police) নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার আদালতে সিটের (SIT) তরফে যে যে বিস্ফোরক তথ্য পেশ করা হল, তাতে সেই প্রশ্নগুলোই আরও জোরাল হল। আর এনিয়ে অব্যাহত রয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Z+ সিকিওরিটিতে এত বড় ফাঁক কী করে ?

পুলিশের চোখে ফাঁকি দিয়ে, মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরে ৭ ঘণ্টা লুকিয়ে থাকাই নয়, তার আগে ৭ থেকে ৮ বার মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় গেছিল হাফিজুল। তুলেছিল ছবি। দোল উৎসব থেকে রথ, অংশ নিয়েছিল নানা অনুষ্ঠানে। রীতিমতো রেকি করে ঢুকেছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে। এই নিয়ে একাধিক সাক্ষীর বয়ান সংগ্রহ করেছে পুলিশ। কিন্তু, অভিযুক্ত মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকল কী করে ? Z+ সিকিওরিটিতে এত বড় ফাঁক কী করে সম্ভব ? এই প্রশ্ন বারবার উঠছে।

২ জুলাই রাতে, মুখ্যমন্ত্রীর দাদার ঘরের পাশ দিয়ে পাঁচিল ও গার্ডরেল টপকে বাড়ির চত্বরে ঢুকে পড়েছিলেন হাসনাবাদের হাফিজুল মোল্লা। মুখ্যমন্ত্রীর বাড়ির কনফারেন্স রুমের পিছনে লুকিয়ে ছিলেন। সকালে এক সাফাই কর্মী তাকে দেখতে পান। তিনিই পুলিশে খবর দেন। পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু, তাঁকে ধরে ফেলে পুলিশ।

আরও পড়ুন ; ৭ থেকে ৮ বার রেকি করেই মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ ধৃত হাফিজুলের, তদন্তে নয়া তথ্য

এরপর গতকাল আদালতে হাফিজুল সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর দাবি করে SIT। তারা জানিয়েছে, মোবাইলে মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশ ও যাতায়াতের পথের ছবি মিলেছে। স্থানীয়দের সঙ্গে ভাব জমিয়ে আস্থা অর্জনের চেষ্টা করেছিল হাফিজুল। দোলের দিন মুখ্যমন্ত্রীর বাড়ি এলাকায় এসেছিলেন তিনি। স্থানীয়দের সঙ্গে দোল খেলেছিলেন। রথের দিনও হাফিজুল হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এসেছিলেন। রথের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। পাড়ার ছেলেদের সঙ্গে ফুটবল খেলেছিলেন হাফিজুল। এরকম একাধিক সিসি ক্যামেরার ফুটেজ আদালতে জমা দিয়েছে সিট। তদন্তকারীদের আরও দাবি, ধৃতের মোবাইলে ১১টি সিমকার্ড ব্যবহারের তথ্য পাওয়া গেছে। দুর্গাপুজোর আগে অভিযুক্ত অবৈধভাবে বাংলাদেশে গেছিল। এছাড়া গুজরাত, ঝাড়খণ্ড, বিহার, মুম্বইতে নিয়মিত ফোন করতেন হাফিজুল। এনিয়ে অভিষুক্তের আইনজীবী বিকাশ গুছাইত বলেন, হাফিজুল নিজে স্বাকীর করেছে যে বাংলাদেশ গেছিলাম। দুর্গাপুজোর সময় নৌকায় করে বাংলাদেশ গেছিল। মোবাইলে যা পাওয়া গেছে তাতে ঝাড়খণ্ড ও বিহারের সঙ্গে যোগাযোগ আছে। 

এনিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, মারাত্মক ঘটনা, পুলিশ কী ঘুমোচ্ছিল? মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দিতে পারে না। রাজ্যের মানুষকে নিরাপত্তা দেবে?

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, দায় কার রাজ্য সরকারের পুলিশের, পুলিশ মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দিতে পারে না। সাধারণ মানুষকে কী দেবে?

তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, উদ্বেগজনক ঘটনা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টা নজর যেন দেওয়া হয়।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তার পদ থেকে IPS অফিসার বিবেক সহায়কে সরিয়ে, একদা এসপিজিতে কর্মরত পীযূষ পাণ্ডেকে আনা হয়েছে।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget