এক্সপ্লোর

Mamata Banerjee: ৭ থেকে ৮ বার রেকি করেই মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ ধৃত হাফিজুলের, তদন্তে নয়া তথ্য

Hafijul Mollah Update: বিহার, ঝাড়খণ্ড ও বাংলাদেশে একাধিকবার ফোন করেছিল হাফিজুল। শুধু তাই নয়, ১১টি সিমকার্ড ব্যবহার করত হাফিজুল। মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকার ছবি তুলে পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বাড়িতে ঢুকে ধৃত হাফিজুল মোল্লা (Hafijul Mollah) সম্পর্কে বিস্ফোরক তথ্য। এদিন আলিপুর আদালতে (Alipore Court) তদন্তকারীরা জানান, ৭ থেকে ৮ বার রেকি করেই মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকে হাফিজুল। মুখ্যমন্ত্রীর বাড়ির তথ্য জানতে এলাকার ছোটদের খাওয়ায় চকোলেট, কোল্ডড্রিঙ্ক। বিহার, ঝাড়খণ্ড ও বাংলাদেশে একাধিকবার ফোন করেছিল হাফিজুল। শুধু তাই নয়, ১১টি সিমকার্ড (Sim Card) ব্যবহার করত হাফিজুল। মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকার ছবি তুলে পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে। দুর্গাপুজোর বিসর্জনের সময় নদী পেরিয়ে গিয়েছিল বাংলাদেশেও। আলিপুর আদালতে জানালেন তদন্তকারীরা। হাফিজুলের বিরুদ্ধে যুক্ত হল অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা।

ধৃত হাফিজুল মোল্লা সম্পর্কে বিস্ফোরক তথ্য: ইতিমধ্যেই এই মামলায় সিট গঠন করা হয়েছে। গত ৩ জুলাই অভিযুক্ত হাফিজুল মোল্লাকে গ্রেফতার করা হয়। এমনকী ওই ব্যক্তির থেকে লোহার রডও উদ্ধার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের পর মুখ্যমন্ত্রীর বাড়ির পাশ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ওই মোবাইল ফোন হাফিজুল মোল্লার। ঘটনার বেশ কয়েকদিন আগে থেকেই মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় একাধিকবার রেকি করেন। রেকি চালাতে গিয়েই এলাকার শিশুদের চকোলেট, কোল্ডড্রিঙ্ক খাইয়ে এলাকার বিভিন্ন তথ্য সংগ্রহ করে।

পুলিশ সূত্রে খবর, গত ২ জুলাই কালীঘাটের পটুয়াপাড়া হয়ে, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত পৌঁছে যায় ধৃত হাফিজুল মোল্লা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় ঘোরাঘুরি করার পর। এক সময়, মুখ্যমন্ত্রীর দাদার ঘরের পাশ দিয়ে গার্ডরেল টপকে ভিতরে ঢুকে পড়ে সন্দেহভাজন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের গাড়ির পিছনে লুকিয়ে ছিল অভিযুক্ত।  সকালে এক সাফাই কর্মী তাকে দেখতে পান। তিনিই পুলিশে খবর দেন। পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু, তাঁকে ধরে ফেলে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিকে পরে, তুলে দেওয়া হয় কালীঘাট থানার পুলিশের হাতে। পরে তাঁকে হেফাজতে নেয় লালবাজার। ঘটনার দিন রাত একটা নাগাদ অভিযুক্ত মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করে। সকাল সাড়ে আটটা নাগাট তাঁকে দেখতে পাওয়ার পর আটক করে পুলিশ। কেন ঢুকল? ধৃতকে জেরা করেই এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। 

আরও পড়ুন: Dilip Ghosh: ঠিক সময়ে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে, ভয়ে যাচ্ছেন না: দিলীপ ঘোষ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget