এক্সপ্লোর

Sitrang : হু হু করে বইছে হাওয়া, দুর্যোগ বাড়ছে দিঘায়, ফিরবে কি আম্ফান, ইয়াসের স্মৃতি ?

দিঘা-মন্দারমণি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বন্ধ রাখা হয়েছে জয় রাইড। সাড়ে ৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে।

পার্থপ্রতিম ঘোষ, দিঘা : সোমবার বেলা যত বাড়ছে ততই বাড়ছে হাওয়ার দাপট। ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের ঢেউ। ছাতা সোজা রাখা দায় হচ্ছে সমুদ্রের ধারে। পর্যটনের সময়েও ফাঁকা সৈকত। পুরনো দুর্যোগের স্মৃতি কি আশঙ্কা বাড়াচ্ছে ? 

আবহাওয়া দফতর বলছে, সিত্রাং এবং অমাবস্যার কটালের জেরে, সমুদ্রে ৬ মিটার জলোচ্ছ্বাস হতে পারে। এই পরিস্থিতিতে, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য আগাম সতর্ক উপকূলের জেলাগুলো। সুন্দরবনে বন্ধ করা হয়েছে ফেরি সার্ভিস। দিঘা-মন্দারমণি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বন্ধ রাখা হয়েছে জয় রাইড।

সকাল থেকে দিঘায় মেঘলা আকাশ। বৃষ্টি শুরু হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামা নিষেধ। মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে সাড়ে ৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ ও এসডিআরএফ-কে। অন্যদিকে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায়। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। নদীতে খেয়া পারাপার বন্ধ। গোসাবার সাতজেলিয়ায় গাড়াল, বিদ্যাধরী-সহ একাধিক নদীতে জলস্তর বেড়েছে। প্রশাসনের তরফে মাইকে প্রচার করা হচ্ছে। ছোট মোল্লাখালি থেকে বয়স্কদের ইতিমধ্যেই ফ্লাড সেন্টারে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি, কুমিরমারি, আমতলি-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ফেরিঘাটগুলোতে পুলিশ-প্রশাসনের তরফে মাইকে প্রচার করে সতর্ক করা হচ্ছে।

দুর্যোগ মোকাবিলায় রাজ্যে কী উদ্যোগ
দীপাবলির আলোর রোশনাইয়ের মাঝেই রাজ্যজুড়ে ঘনাচ্ছে সিত্রাং-এর মেঘ। নবান্ন থেকে দক্ষিণ ২৪ পরগনা, 
কলকাতা থেকে হলদিয়া পুরসভা, জরুরি বিভাগের সঙ্গে যুক্ত সমস্ত কর্মী-আধিকারিকের ছুটি বাতিল করেছে।
প্রস্তুত রাখা হয়েছে ত্রাণশিবির। শুকনো খাবার, সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর,  দুর্যোগ মোকাবিলায়, রাজ্যের ৭টি জেলায় মোতায়েন রয়েছে, NDRF-এর ১৪টি টিম। এর মধ্যে, দক্ষিণ ২৪ পরগনায় ৪টি, পূর্ব মেদিনীপুরে ৩টি উত্তর ২৪ পরগনা ও কলকাতায় ২টি করে,  এছাড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় একটি করে টিম মোতায়েন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, বাংলা-ওড়িশা সীমান্তে, প্রচার চালাচ্ছে NDRF। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে পুলিশ ও NDRF-এর তরফে মাইকে প্রচার চলছে। খতিয়ে দেখা হচ্ছে ফ্লাড সেন্টারগুলির অবস্থা। হিঙ্গলগঞ্জে হেমনগর কোস্টাল থানার তরফেও মাইকে প্রচার করা হচ্ছে।  

                                                                               

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার

ভিডিও

BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।
Madan Mitra: শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কী করে সেই নিয়ে আগ্রহী: মদন মিত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget