এক্সপ্লোর

Sonarpur: পুরানো শত্রুতার বদলা! পঞ্চায়েত প্রধানের ওপর ধারলো অস্ত্র নিয়ে হামলা

ঘটনাটি ঘটেছে সোনারপুরের কালিকাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েতের প্রধান মাধব মন্ডলের উপর হামলা হয় বলে অভিযোগ ওঠে।

রঞ্জিত হালদার, সোনারপুর: পুরানো শত্রুতার বদলা নিতেই পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানের উপর হামলার গুরুতর অভিযোগ উঠল। জানা গিয়েছে অভিযুক্ত ব্যাক্তি ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করে পঞ্চায়েত প্রধানের ওপর। 

ঘটনাটি ঘটেছে সোনারপুরের কালিকাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েতের প্রধান মাধব মন্ডলের উপর হামলা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় অল্পবিস্তর আহত হয়েছেন প্রধান। সঙ্গে সঙ্গেই প্রধানের প্রাথমিক চিকিৎসা করা হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। পঞ্চায়েত অফিসে কর্তব্যরত পুলিশ কর্মীদের চেষ্টায় কোনক্রমে বড় ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে স্থানীয়দের দাবি। 

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে এই দুই অভিযুক্ত সুব্রত হালদার ও দিলীপ মন্ডল ২০১৬ সালে কালিকাপুর রামকমল স্কুলে এক শিক্ষককে পেটানোর ঘটনায় যুক্ত ছিলেন। সেইসময় তাঁদের পুলিশের হাতে তুলে দেন এলাকার প্রধান মাধব মন্ডল। তারই বদলা নিতেই এই হামলা বলে তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশ।

অন্যদিকে, মালদায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ উঠেছে। তকাল রাতে ওই ঘটনা ঘটে চাঁচোলের খানপুরে।  মৃতের পরিবারের অভিযোগ, চন্দ্রপাড়ার অঞ্চল সহ সভাপতি সেতাবুর রহমানকে গতকাল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন।

অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় সেতাবুরের। পরিবারের দাবি, আর্থিক লেনদেন নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে তৃণমূল নেতাকে। যদিও কী কারণে খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।

আবার, হুগলির চণ্ডীতলায় এক প্রৌঢ়কে ঘুষি মেরে খুনের অভিযোগ তাঁরই বন্ধুর বিরুদ্ধে। গতকাল রাত ৮টা নাগাদ ওই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, চণ্ডীতলার ভগবতীপুরে এলাকার চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন দুই বন্ধু শেখ রিয়াজুল হক ও আব্দুল সুকুর। আচমকাই দুজনের মধ্যে তর্কাতর্কি থেকে বচসা শুরু হয়। অভিযোগ, আচমকাই রিয়াজুলকে ঘুষি মারেন সুকুর। সংজ্ঞা হারিয়ে পড়ে যান রিয়াজুস। তাঁকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই মৃতের প্রতিবেশীরা ওই চায়ের দোকান ও অভিযুক্তর বাড়িতে ভাঙচুর চালান। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। 

সেরা শিরোনাম

Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Jadavpur University News:
Jadavpur University News:
Dilip Ghosh:
NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget