এক্সপ্লোর

Sougata-Bratya: 'আমি নবীন নই, প্রবীণও নই..', ফের মুখ খুললেন সৌগত, ব্রাত্য বসু বললেন..

Sougata Bratya On TMC: নবীন-প্রবীণ সংঘাতে ফের মুখ খুললেন সৌগত এবং ব্রাত্য । কী প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রীর ?

কলকাতা:তৃণমূলের নবীন-প্রবীণ ইস্যুতে ফের বিতর্কের ঝড়। গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনেও এই ইস্যুতে মুখ খুলেছেন একাধিক জন।   গত কয়েক মাস ধরেই এই ইস্যুতে কম জল গড়ায়নি। মদন মিত্র, সৌগত রায়, সব্যসাচী দত্ত, কুণাল ঘোষ-সহ তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব, প্রত্যেকেই নিজের দাবিতে অটুট রয়েছেন। এবার নবীন-প্রবীণ সংঘাতে ফের মুখ খুললেন সৌগত এবং ব্রাত্য ।

'আমি কোনও নবীন-প্রবীণের দলে নেই, আমি একজন সাংসদ। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ক্যাচার, আমি একজন সৈনিক, দাবি সৌগত রায়ের। 'দলের রাজ্য সভাপতি মন্তব্য করলে তার ওপর মন্তব্য করা সাজে না', সুব্রত বক্সী নিয়ে কুণালের মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া সৌগত রায়ের। পাশাপাশি নবীন-প্রবীণ বিতর্কের মধ্যেই মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) । ব্রাত্য বসু বলেছেন, 'আমি নবীন নই, প্রবীণও নই, আমি যে জন আছে মাঝখানে। ভানু সিংহের পদাবলী এবং রথের রশি দুটো ভিন্ন সময় লেখা। তাহলে কি প্রবীণ বয়সে লেখা বলে রথের রশি আমরা ফেলে দেবো?' প্রশ্ন শিক্ষামন্ত্রীর। 

 গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে।' তারপরেই পাল্টা কুণাল ঘোষ বলেন, '..অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন, সামনে থাকলে ভাব সম্প্রসারণ শুনিয়ে দিতাম।' তবে এখানেই শেষ নয়, আজ এবার এই ইস্যুতে আরও একধাপ এগিয়ে প্রতিক্রিয়া দিলেন তাপস রায়। বললেন, 'নন্দীগ্রামে যা হয়েছিল, বিষয়টি এখনও বিচারাধীন। কিন্তু যা হয়েছিল, তা আমাদের ব্যথা দেয়। অভিষেক নেতৃত্বে ছিল, আছে, থাকবে। মমতার জন্যেই আমরা তৃণমূল করতে এসেছি। মমতার মুখই বাংলার মানুষের কাছে একটা প্রতীক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অপরিহার্য।'

তিনি আরও বলেন,' আমরা সবাই মমতার আশীর্বাদে ভোটে জিতেছি। আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই, নবীনদের জায়গা দিতে হবে। দলের জন্য কতটা পরিশ্রম করছে, সেটা সবার ক্ষেত্রেই দেখতে হবে। সুব্রত বক্সী সাধারণত কিছু বলেন না, অভিষেক-মন্তব্যে প্রতিক্রিয়া তাপস রায়ের। পাশাপাশি 'সুদীপের এটা বিলম্বিত বোধোদয়, মাঝে তো কিছুদিন দলেই ছিলেন না। 'মমতা না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান, একথা বলেন কী করে?' সুদীপকে আক্রমণে তাপস রায়।

আরও পড়ুন, দেশজুড়ে পরিবহণ-বিক্ষোভের জের, জ্বালানির সঙ্কটের শঙ্কা বাংলাতেও

মূলত গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই বাংলায় আলোচনায় থাকে।' আর এরপরেই পাল্টা মন্তব্য কুণাল ঘোষের। তিনি বলেন, 'সুদীপদা তো দেখলেন, দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কী ঝাঁঝ। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে, বাংলা ছাগলের তৃতীয় সন্তান হবে, এটা উনি কেন বললেন? অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন, সামনে থাকলে ভাব সম্প্রসারণ শুনিয়ে দিতাম', প্রতিক্রিয়া কুণাল ঘোষের। 

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget