এক্সপ্লোর

Gosaba Tiger: ২৪ ঘণ্টা পর আজ ভোরে ধরা পড়ল গোসাবার বাঘ

South 24 Paraganas Gosaba Tiger:বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে বাঘের খোঁজে তল্লাশি শুরু করেন। গ্রাম লাগোয়া ম্যানগ্রোভ জঙ্গলে সে সময় বাঘ লুকিয়ে ছিল বলে সিদ্ধান্তে উপনীত হন বনকর্মীরা।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে ধরা পড়ল সুন্দরবনের (Sundarbans) গোসাবার (Gosaba) মথুরাখণ্ড গ্রামে ঢুকে পড়া বাঘ (Tiger)। সোমবার গভীর রাতে পিরখালি জঙ্গল থেকে বেরিয়ে পঞ্চমুখানি নদী সাঁতরে বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরাখণ্ড গ্রামে ঢুকেছিল বাঘটি (South 24 Paraganas)। সেখানে হাবুল দাস নামে এক গ্রামবাসীর গোয়ালে ঢুকে তিনটি ছাগল ও একটি গরু মেরে ফেলে বাঘটি। মঙ্গলবার ভোরে গ্রামের আশপাশে বাঘের পায়ের ছাপ দেখে ও মৃত গরু-ছাগল দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। ঘটনার খবর জানতে পেরে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে বাঘের খোঁজে তল্লাশি শুরু করেন। গ্রাম লাগোয়া ম্যানগ্রোভ জঙ্গলে সে সময় বাঘ লুকিয়ে ছিল বলে সিদ্ধান্তে উপনীত হন বনকর্মীরা।

এরপর সেই ম্যানগ্রোভ জঙ্গল টিকে নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়। দিনভর বাজি পটকা ফাটানো হয় বাঘকে জঙ্গলে ফেরত পাঠানোর জন্য। কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাঘ জঙ্গলে ফিরে না যাওয়ায় দুটি খাঁচা পাতার সিদ্ধান্ত নেওয়া হয় বাঘ ধরার জন্য। অন্যদিকে গ্রামের রাস্তায় আলো জ্বালানো হয়, রাত পাহারার ব্যবস্থা করা হয়, যাতে কোনোভাবেই বাঘটি গ্রামের ভেতরে ঢুকে পড়তে না পারে। অবশেষে বুধবার ভোর ৪.৫৫ মিনিট নাগাদ খাঁচাবন্দি হয় রয়েল বেঙ্গল টাইগার। শেষ পর্যন্ত বাঘ ধরা পড়ায় খুশি বন দফতরের কর্মীরা। সেইসঙ্গে  স্বস্তি পেয়েছেন মথুরাখণ্ড গ্রামের বাসিন্দারা। বাঘটির শারীরিক অবস্থাপ পরীক্ষা নিরীক্ষার পর সেটিকে সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতরের তরফ থেকে জানানো হয়েছে। বাঘটি সুস্থ থাকলে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

 উল্লেখ্য, গত এক মাসে চারবার সুন্দরবনের লোকালয়ে হানা দিয়েছে রয়্যাল বেঙ্গল। দক্ষিণরায়ের বাহনের দেখা মিলছে কুলতলি (Kultali), মৈপীঠ (Maipith), গোসাবার লাহিড়িপুর (Lahiripur) ও কুমিরমারিতে (Kumirmari)। লোকালয়ে ঘন ঘন ঢুকে পড়ছে বাঘ। আতঙ্ক-উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে সুন্দরবনের (Sundarban) বাসিন্দাদের সুরক্ষিত রাখতে এবং একইসঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণেও যাতে সমস্যা না হয় তার জন্য,  সুন্দরবনের ৬২ কিলোমিটার জঙ্গল এলাকা জাল দিয়ে ঘেরার পরিকল্পনা নিয়েছে বন দফতর। দুই ২৪ পরগনায় (South 24 Parganas) এই নেট লাগাতে খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget