এক্সপ্লোর

Basanti Extortion: ফের তোলাবাজির অভিযোগ, এবার বাসন্তীতে, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর-লুঠপাট

South 24 Pargana News: বাসন্তীর কাঁঠালবেড়িয়া পুলিশ ক্যাম্প থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে। আগে তৃণমূল করত, এখন বিজেপি হয়েছে হামলাকারীরা, দাবি দোকানদারদের। 

দক্ষিণ ২৪ পরগনা, বাসন্তী : ফের তোলাবাজির অভিযোগ, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুরের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে হাসপাতাল মোড়ে একাধিক দোকানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। দোকানে ভাঙচুরের পাশাপাশি লুঠপাটেরও অভিযোগ উঠেছে। ১৫০-২০০ জন দুষ্কৃতী মুখ ঢেকে হামলা চালায় বলে অভিযোগ ব্যবসায়ীদের। বাসন্তীর কাঁঠালবেড়িয়া পুলিশ ক্যাম্প থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে। আগে তৃণমূল করত, এখন বিজেপি হয়েছে হামলাকারীরা, দাবি দোকানদারদের। 

মুখ্য়মন্ত্রীর বার্তার পরও রাজ্য়ের দিকে দিকে তোলাবাজির অভিযোগ। দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুরের অভিযোগ বাসন্তীর হাসপাতাল মোড়ে। ভাঙচুর দোকানপাট। মুখ্য়মন্ত্রীর বার্তার পরও, দেদার তোলাবাজির অভিযোগ দিকে দিকে। শুক্রবার বাসন্তীর শিমুলতলার একাধিক দোকানে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। রাস্তায় ছত্রাখান হয়ে পড়েছিল দোকানের জিনিসপত্র। প্রকাশ্য় দিবালোকে, ১৫০-২০০ জন দুষ্কৃতী ভাঙচুর চালায় বলে অভিযোগ। ভাইরাল একটি ভিডিও-তে দেখা গেছে দুষ্কৃতী দৌরাত্ম্য়ের ছবি। শিমুলতলা পুলিশ ক্য়াম্প থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। 

অভিযোগকারী এক ব্যবসায়ীর কথায়, 'বলছে ৮০ লক্ষ টাকা লাগবে। আমি বললাম, দোকান কিনলাম ৪ লাখ টাকায়, আর দিতে হবে ৮০ লক্ষ টাকা? ওরা চাইছে, দোকানটা ছেড়ে চলে যেতে হবে। না হলে টাকা দিতে হবে।' কারা টাকা চেয়েছে এবং ভাঙচুর চালিয়েছে সেই প্রশ্নের জবাবে ওই অভিযোগকারী ব্যবসায়ী, 'আজম আলি হালদার, যাঁর নামে রেকর্ড বার হয়েছে। পার্টি বিজেপি করে সব। লাল উত্তরীয় গলায় আছে। পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে। ভাঙচুর করছে, পুলিশ দেখছে।' আরেক অভিযোগকারী ব্যবসায়ীর কথায়, 'নতুন বিজেপি যাঁরা হয়েছে। ওঁরাই এসে বলছে। এখানে তো আর বিজেপি ছিল না। বলছে, এই টাকা দিতে হবে। বললাম, বসে একদিন আলোচনা করুন। এর মধ্য়ে হঠাৎ করে এসে, দুমদাম করে ভেঙেচুরে দিল। আমাকে খানিকটা গালাগালি দিল।' 

তোলাবাজির কথা জানা নেই বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। অতীশ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, বারুইপুর পুলিশ জেলা বলেছেন, 'আমাদের কাছে যে অভিযোগ আছে, এটা সম্পূর্ণ জমিজমা সংক্রান্ত বিবাদ। চাঁদা বা তোলাবাজির এখানে কোনও ব্য়াপার নেই বা কোনও রাজনৈতিক দলের এখনও পর্যন্ত কোনও ব্য়াপার নেই।' সবই তৃণমূলের কর্মকাণ্ড বলে দাবি বিজেপির। ঞ্জয় নায়েক, মুখপাত্র, জয়নগর সাংগঠনিক জেলা বলেছেন, 'কাঁঠালবেড়িয়া শিমুলতলা হাসপাতাল মোড়ের যে ২ গোষ্ঠী, তারা বলছে আমরা বিজেপি। আরেক গোষ্ঠী তারাও বলছে আমরা বিজেপি। আদপে এরা কেউ বিজেপি নয়। সবাই তৃণমূল।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Indranil Sen: ইন্দ্রনীল সেনকে সঙ্গে নিয়ে কসবার বাড়িতে তল্লাশি কলকাতা পুলিশের
ইন্দ্রনীল সেনকে সঙ্গে নিয়ে কসবার বাড়িতে তল্লাশি কলকাতা পুলিশের
West Bengal News Live : রাষ্ট্রবিরোধী শক্তিদের থেকে সতর্ক থাকবেন : মুখ্যমন্ত্রী
রাষ্ট্রবিরোধী শক্তিদের থেকে সতর্ক থাকবেন : মুখ্যমন্ত্রী
Madan On Abhishek:
"অভিষেকের কাছে আমি বলব, বহু এমন বেআইনি কাজ হয়েছে, যেগুলি আপনি করেছেন", বিস্ফোরক অভিযোগ মদনের
Madan Mitra : 'সিঙ্গুর আন্দোলন ঐতিহাসিক ভুল ছিল', মন্তব্য গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়কের
'সিঙ্গুর আন্দোলন ঐতিহাসিক ভুল ছিল', মন্তব্য গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়কের
Advertisement

ভিডিও

Madan Mitra: সিঙ্গুর আন্দোলন ঐতিহাসিক ভুল ছিল, মন্তব্য মদন মিত্রের | TMC | ABP Ananda
Kolkata Municipal Election: ডিসেম্বর থেকে পিছিয়ে এবার কি পুরভোট নতুন বছরে?
Food Safety: ফের খাদ্য সুরক্ষা দফতরের অভিযান Durgapur-এ, হোটেল-রেস্তোরাঁ থেকে মিলল পচা খাবার
Train Fire: কর্মভূমি এক্সপ্রেসে আগুন। রাজপুরায় ভস্মীভূত ট্রেনের ৪টি কামরা
Municipal Election: আজ হলেও কোনও অসুবিধা নেই, পরে হলেও অসুবিধা নেই: Tapas Roy | BJP | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget