এক্সপ্লোর

South 24 Pargana: পুলিশি অভিযানে উদ্ধার অস্ত্র-বোমা, আটক ১

South 24 Pargana Update: ফের বোমা-অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। ভরতগড় গ্রাম পঞ্চায়েতের গড়ানবোস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।

রঞ্জিত হালদার ও শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ফের বোমা-অস্ত্র উদ্ধার হল বাসন্তীতে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। উদ্ধার হয়েছে ৮টি আগ্নেয়াস্ত্র ও ১২টি তাজা বোমা। পুলিশ হাতেনাতে ধরার কথা বললেও ধৃতের স্ত্রীর দাবি, স্বামী নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে।

ফের বোমা-অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। ভরতগড় গ্রাম পঞ্চায়েতের গড়ানবোস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। ভরতগড় গ্রাম পঞ্চায়েতের গড়ানবোস এলাকায় অশান্তি তৈরির জন্য জড়ো হয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী। পুলিশের দাবি, গোপন সূত্রে এই খবর পেয়ে অভিযান চালান তাঁরা। হাতেনাতে ধরা হয় শামিম হোসেন শেখ নামে এক ব্যক্তিকে। পালিয়ে যান বাকিরা। 

পুলিশের দাবি:
পুলিশ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হয়েছে ৮টি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং ২৭টি কার্তুজ। পাশাপাশি, এলাকার কলাবাগানের মাঝে খড়ের গাদায় পড়ে থাকা ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১২টি তাজা বোমা।  

অভিযোগ অস্বীকার:
যদিও ধৃতের স্ত্রীর দাবি, স্বামী নির্দোষ। তাঁকে ফাঁসানো হচ্ছে। ধৃতের স্ত্রী রেশমি শেখ বলেন, 'আমার স্বামী ঘুমোচ্ছিল, আমাদের বাড়িতে বোমা, অস্ত্র ছিল না। ফাঁসানো হয়েছে।'

বারুইপুর পুলিশ জেলা, পুলিশ সুপার অবশ্য বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় অভিযুক্তকে হাতেনাতে ধরা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। 
এর আগে উত্তর ২৪ পরগনায় বাদুড়িয়ায় (Baduria) প্রচুর আগ্নেয়াস্ত্র সহ (arms recovered) পুলিশের জালে ধরা পড়েছিলেন এক ব্যক্তি। উদ্ধার হয়েছিল ৮টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার গোকনা ব্রিজের উপর থেকে আলাউদ্দিন মণ্ডল নামে এই ব্যক্তিকে, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতের বাড়ি বাদুড়িয়ার রঘুনাথপুর গ্রামে। তার কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল, দুটি রিভলবার, তিনটি ওয়ান শটার, দুটি ছররা বন্দুক, একটি ম্যাগাজিন ও ১২ রাউণ্ড গুলি উদ্ধার হয়েছিল। দুই ২৪ পরগনাতেই অস্ত্র উদ্ধারে উদ্বেগে স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: বারবার বিপর্যয় কি রুটবদলের জেরে ? বউবাজারকাণ্ডের পর উঠছে প্রশ্ন

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget