এক্সপ্লোর

South 24 Pargana: বৈদ্যুতিক পাখার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মর্মান্তিক মৃত্যু

Namkhana News: কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ফের প্রাণ কাড়ল বিদ্যুতের তার। এবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) নামখানার ঘটনা। সোমবার নামখানা (Namkhana) থানার রাজনগর এলাকার ঘটনা। মৃত যুবকের নাম স্বপন বাউল। বয়স ৩১ বছর।

কীভাবে দুর্ঘটনা?
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতেই দুর্ঘটনাটি ঘটেছে। সকালে বাড়িতে বৈদ্যুতিক পাখায় কাজ করছিলেন তিনি। সেই সময়েই কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে হাসপাতালে (Hospital) যান পরিবারের লোকজন। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবক বিদ্যুতসামগ্রী-সংক্রান্ত কাজ করত। পরিবারের একমাত্র রোজগেরে ছিল স্বপন। তাঁর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।

বারবার একই কারণে মৃত্যু:
বর্ষায় সারা রাজ্যে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অনেকের। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের রামনগরের পশ্চিম করণচি গ্রামে এমন ঘটনা ঘটে। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল ওই ঘটনায়। স্থানীয় সূত্রে খবর, নিমাই জানা নামে বছর পঁয়ত্রিশের ওই যুবক দিঘায় জিনিস ফেরি করতেন। পুলিশ সূত্রে খবর, রাতে বাড়ি ফেরার সময় বাড়ির কাছেই ছেঁড়া তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ২ দিন আগে ঝড়ে তার ছিঁড়ে পড়ে থাকায় বিদ্যুৎ দফতরে খবর দিলেও তারা কাজ করেননি। আগস্টেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটেছিল কোচবিহারে। শীতলকুচি থেকে ময়নাগুড়িতে জল্পেশের মন্দিরে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ১০ জন পুণ্যার্থীর।  প্রবল বৃষ্টির মধ্যে, জেনারেটর চালিয়ে, গাড়িতে সাউন্ডবক্স বাজানো হচ্ছিল। চ্যাংড়াবান্ধায় ধরলা সেতু থেকে নামার পরেই গাড়ির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন পুণ্যার্থীরা। প্রাথমিক তদন্তে অনুমান, বৃষ্টির মধ্যে জেনারেটরে শর্ট সার্কিটের জেরেই এই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় পিএমও-র পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছিল, ঘটনায় মৃতদের পরিবারপিছু ২ লক্ষ ও আহতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।  মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন বিদ্যুত্‍মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্য সরকারের তরফেও পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হয়। শীতলকুচি ব্লক অফিসে, জেলাশাসকের উপস্থিতিতে মৃতদের পরিজনদের হাতে চেক তুলে দেওয়া হয়। 

আরও পড়ুন: বেহাল রাস্তায় ধানের চারা, ছাড়া হল মাছও 

সেরা শিরোনাম

Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
News Live Updates: মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
Baruipur Incident: নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget