এক্সপ্লোর

Train Delay: রেলগেটে লরি বিকল, ক্যানিং শাখার ট্রেন চলাচলে ধাক্কা

Train Problem: প্রায় পৌনে দুঘন্টা আটকে থাকার পর লরিটি সরানো হয়।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ব্যস্ত অফিস টাইমে শিয়ালদা-ক্যানিং (Sealdah-Canning) শাখায় ট্রেন চলাচল ব্যাহত। 

চম্পাহাটি স্টেশনের কাছে রেলগেটের ওপর একটি লরি বিকল হয়ে যায়। এর জেরে ট্রেন দাঁড়িয়ে পড়ে। সকাল ৮টা থেকে ভোগান্তি শুরু হয়। একাধিক স্টেশনে যাত্রীদের ভিড় জমতে শুরু করে। শিয়ালদা-ক্যানিং শাখায় ডাউন লাইনে (Down Line) ট্রেন চলাচল করলেও, আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রায় পৌনে দুঘন্টা আটকে থাকার পর লরিটি সরানো হলে ট্রেন চলাচল শুরু হয়। তারমধ্যেই বিপুল ভোগান্তিতে পড়েছিলেন নিত্যযাত্রীরা।

গত বছরে সমস্যা:
গত বছরের ডিসেম্বরে, বর্ধমান স্টেশনে ( Burdwan ) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়, বর্ধমান-হাওড়া ( Howrah ) কর্ড ও মেন লাইনে দেড়ঘণ্টা বন্ধ রইল ট্রেন চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। ভোর ৫টা ৫৫ থেকে সকাল ৭টা ৭ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক হওয়ায় বর্ধমান স্টেশন থেকে কোনও ট্রেন ছাড়েনি। বর্ধমান-রামপুরহাট ও বর্ধমান-আসানসোল শাখাতেও ট্রেন চলাচল ব্যাহত হয়। এই ঘটনায় আটকে পড়ে ডাউন বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার, ডাউন বিভূতি এক্সপ্রেস-সহ একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন। দেড়ঘণ্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।                                

নভেম্বরেও দুর্ঘটনা ঘটেছিল শিয়ালদা লাইনে (Sealdah Station)। শিয়ালদা স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরোয় যাত্রীবোঝাই আপ রানাঘাট লোকাল। ওই একই সময়ে ৪ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরোয় কারশেডগামী একটি খালি লোকাল ট্রেন। শিয়ালদা DRM অফিস পেরিয়ে, কারশেডের ২০০ মিটার আগে,পাশাপাশি ধাক্কা লাগে দু’টি ট্রেনের। সংঘর্ষের তীব্রতায় কারশেডগামী লোকাল ট্রেনটির চালকের কেবিনের ডানদিকের অংশ তুবড়ে যায়। আর যাত্রীবোঝাই রানাঘাট লোকালের পিছন দিকে, গার্ডের কেবিনের বাঁদিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি সংঘর্ষের জেরে লাইনচ্যুত হয়ে যায় কারশেডগামী খালি ট্রেনের চাকা। প্রাথমিক তদন্তের পর রেল জানিয়েছে, সিগন্যালিংয়ে কোনও ত্রুটি ছিল না। কারশেডগামী ট্রেনের চালককে নির্দিষ্ট জায়গা পর্যন্ত গিয়ে থামতে বলা হয়েছিল। কিন্তু নির্দেশ অগ্রাহ্য করে কারশেডগামী ট্রেনটিকে এগিয়ে নিয়ে যান শান্টা। নির্দেশ না মানায় জেরেই দুর্ঘটনা ঘটে যায় বলে দাবি রেলের (Indian Railways)।

আরও পড়ুন: '৯ মাস ধরে বেতন পাননি', প্রাক্তন মৎস্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ মৎস্য দফতরের চুক্তিভিত্তিক কর্মীদের

সেরা শিরোনাম

'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
CPM News: গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব

ভিডিও

R. N. Ravi | আজ সকালে লেক গার্ডেনসের শ্রী মুরুগান মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল | #ABPAnanda
Abhishek Banerjee | কী কী ধারায় অভিযোগ দায়ের অভিষেকের বিরুদ্ধে? | #abpananda
Surat Fire News : সুরাতে কাপড়ের গুদামে ভয়ঙ্কর আগুন, ছুটে গেল দমকল | #abpananda
Bankura Incident | কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা, বাঁকুড়ায় খুন যুবক | #abpananda
Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগে অভিষেককে তলব, ভবানীপুর থানায় হাজিরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget