এক্সপ্লোর

South 24 Parganas: চড়ায় ধাক্কা লেগে মাঝ নদীতে বার্জ ডুবি, উদ্ধার ১৩ নাবিক

Bangladesh's Barge Sinks in Hooghly River: হলদিয়া থেকে পণ্য নিয়ে বাংলাদেশ যাচ্ছিল বার্জটি। চড়ায় ধাক্কা মেরে সেটি হুগলি নদীতে ডুবতে শুরু করে। নাবিকদের চিত্কার শুনে সাগর থানায় খবর দেন মত্স্যজীবীরা।

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ঘোড়ামারা দ্বীপের কাছে দুর্ঘটনা (Accident)। হুগলি নদীতে (Hooghly River) ডুবে গেল বাংলাদেশের (Bangladesh) পণ্যবাহী বার্জ (Barge)। গতকাল রাতে হলদিয়া থেকে পণ্য নিয়ে বাংলাদেশ যাচ্ছিল বার্জটি। চড়ায় ধাক্কা মেরে সেটি হুগলি নদীতে ডুবতে শুরু করে। বার্জের নাবিকদের  চিত্কার শুনে সাগর থানায় (Sagar Police Station) খবর দেন স্থানীয় মত্স্যজীবীরা (Fishermen)। পরে সাগর থানার পুলিশ ২টি ট্রলার (Trawler) নিয়ে নাবিকদের উদ্ধার করে। 

রাতে চড়ায় ধাক্কা লেগে বিপত্তি। মাঝ নদীতে বার্জ ডুবি। কোনওরকমে রক্ষা ১৩ জন নাবিকের (Sailor)। দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামাড়া দ্বীপের কাছে হুগলি নদীতে বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে। জেলা প্রশাসন সূত্রে খবর, বুধবার রাত ৮টা নাগাদ MV বাংলার শান্তি নামে বাংলাদেশের এই পণ্যবাহী বার্জটি ফ্লাই অ্যাশ নিয়ে হলদিয়া (Haldia) থেকে বাংলাদেশ যাচ্ছিল। 

হঠাৎই হুগলি নদীতে ঘোড়ামারা দ্বীপের কাছে সেটি চড়ায় ধাক্কা মেরে ডুবতে শুরু করে।  মাঝি মাল্লারা আতঙ্কে চিত্‍কার করতে থাকেন।  আশপাশের নৌকার মত্‍স্যজীবীরা বিপদ বুঝে খবর দেন সাগর থানায়। এরপর সাগর থানার পুলিশ ২টি ট্রলার নিয়ে গিয়ে বার্জের ১৩ জন নাবিককেই উদ্ধার করেন। সাগর থানায় ১৩ জন নাবিককে নিয়ে যাওয়া হয়। বার্জটি ডুবে গেছে নদীতে। পুলিশের অনুমান, রাতে দিক ঠিক করতে না পেরে সম্ভবত বার্জটি চরায় ধাক্কা মেরে ডুবে যায়।

চলতি বছর মে মাসে ঘূর্ণিঝড় তওতের (Cyclone Tauktae) ধাক্কায় মুম্বই (Mumbai) উপকূলের কাছে ডুবে যায় একটি বার্জ(Barge)। 'পি ৩০৫' (P 305) নামের ওই বার্জে ২৭৩ জন যাত্রী ও ক্রু ছিলেন। উদ্ধারের জন্য নৌবাহিনীর (Navy) আইএনএস কোচি, আইএনএস কলকাতা সহ একাধিক যুদ্ধজাহাজকে কাজে লাগানো হয়।

আরও পড়ুন: JMB Terrorist Arrested: পশ্চিমবঙ্গ জঙ্গি, গ্যাংস্টারদের শেল্টার হয়ে গেছে, রাজ্য সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget