এক্সপ্লোর

JMB Terrorist Arrested: পশ্চিমবঙ্গ জঙ্গি, গ্যাংস্টারদের শেল্টার হয়ে গেছে, রাজ্য সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের

JMB Terrorist Arrested from West Bengal: দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম থেকে এনআইএ-র হাতে সন্দেহভাজন জেএমবি জঙ্গির গ্রেফতারের ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের।

রঞ্জিৎ সাউ, কলকাতা: পশ্চিমবঙ্গ জঙ্গি, গ্যাংস্টারদের শেল্টার হয়ে গেছে। অথচ বিএসএফের সীমান্ত সীমা বাড়ানোর বিরোধিতা করছে রাজ্য সরকার। আসলে বিরোধিতার পিছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম থেকে এনআইএ-র হাতে সন্দেহভাজন জেএমবি জঙ্গির গ্রেফতারের ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের।

 

দিলীপ আরও বলেছেন, ‘সবাই ভ্যাকসিন পাননি। এত হাসপাতালও নেই। তাই করোনা নিয়ে সাবধানতা প্রয়োজন। সবাই সচেতন থাকুন।’

অন্যদিকে, আজ কু অ্যাপে একটি পোস্ট করে রাজ্যবাসীকে কালীপুজোর শুভেচ্ছাও জানিয়েছেন দিলীপ।

গতকাল জেএমবি জঙ্গি সন্দেহে সুভাষগ্রাম থেকে গ্রেফতার করা হয় আব্দুল মান্নান ওরফে বাচ্চু নামে বাংলাদেশের এক নাগরিককে। এনআইএ-এর তরফে জানানো হয়েছে, বাংলাদেশের বরিশালে পৈত্রিক বাড়ি থাকলেও, বছরের পর বছর সুভাষগ্রামে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন আব্দুল। জঙ্গি সংগঠন জামাত-উল মুজাহিদিন বাংলাদেশের সঙ্গে তাঁর সরাসরি যোগ ছিল বলে NIA সূত্রে দাবি।

এ বছরের জুলাইয়ে দক্ষিণ কলকাতার হরিদেবপুর থেকে তিন সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পরে তাদের তুলে দেওয়া হয় এনআইএ-এর হাতে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ওই তিনজনকে জেরা করেই উঠে আসে আব্দুল মান্নানের নাম। সেই অনুযায়ী মঙ্গলবার সুভাষগ্রামের পাঁচঘরা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ধৃতের কাছ থেকে জাল ভোটার ও আধার কার্ড মিলেছে বলে দাবি এনআইএ সূত্রে।

বাড়িওয়ালি সনি ভৌমিক জানিয়েছেন, ‘২০১৭-তে ভাড়া নিয়েছিলেন। যে কন্ট্রাক্টরকে বাড়ি করতে দিয়েছিলাম, তাদের মাধ্যমেই ওঁকে ভাড়া দিই। শেষ ১৪ মাসের ভাড়া দেননি। আগামী ১০ তারিখ বকেয়া ভাড়া মেটাবেন বলেছিলেন। উনি কী করেন না করেন আমি জানি না।’

পাশের বাড়িতে থাকা, আব্দুল মান্নানের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগাযোগ থাকতে পারে, একথা শুনে এখন শিউড়ে উঠেছেন প্রতিবেশীরা।

এনআইএ সূত্রে দাবি, অনলাইনে JMB জঙ্গি সংগঠনে নিয়োগের দায়িত্বে ছিলেন ধৃত আব্দুল মান্নান। তাঁর কাছ থেকে ভারতের জাল ভোটার কার্ড, আধার কার্ড এবং অন্যান্য নথি বাজেয়াপ্ত করা হয়েছে। মিলেছে বেশ কিছু বৈদ্যুতিন যন্ত্র। ধৃত সন্দেহভাজন জঙ্গিকে গতকাল ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে ৮ নভেম্বর পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

সেরা শিরোনাম

Kolkata News : সাধারণ জল তুলে জারে ভরে বাড়ি-বাড়ি সাপ্লাই, এই এলাকায় সব জলের কারখানা বন্ধের নির্দেশ পুরসভার
সাধারণ জল তুলে জারে ভরে বাড়ি-বাড়ি সাপ্লাই, এই এলাকায় সব জলের কারখানা বন্ধের নির্দেশ পুরসভার
Kalipuja Flower Price Hike: কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
TMC To NCPI : ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
Newtown Traffic Police Case: নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক
নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget