এক্সপ্লোর

Baruipur News: নাগরদোলায় চড়ে রিলস বানানোর চেষ্টা, পড়ে গিয়ে জখম দুই

South 24 Parganas: নাবালিকা ও মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

রঞ্জিত হালদার, বারুইপুর: বারুইপুরে মেলায় (Baruipur News) গিয়ে নাগরদোলায় চড়ে সেলফি তুলে রিলস বানানোর চেষ্টা, পড়ে গিয়ে গুরুতর জখম এক মহিলা ও নাবালিকা। কলকাতার হাসপাতালে স্থানান্তরিত। 

বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে একমাসব্যাপী চলছে মিলন মেলা ৷ প্রতিদিনই এই মেলায় ভিড় জমান অংসখ্য মানুষ ৷ রীতিমতো এন্ট্রি ফি দিয়ে এই মেলা দেখতে আসেন সাধারণ মানুষ ৷ ঘটনায় জখম লক্ষ্মী রায় ও প্রতিবেশী তাঁর ওই কিশোরী বারুইপুরেরই বাসিন্দা। তাঁরা পরিবারের অন্যদের সঙ্গে এসেছিলেন মিলনমেলায় ৷ পরিবারের সদস্যরা না উঠলেও তাঁরা উঠেছিলেন নাগরদোলায় ৷ মেলায় গিয়ে নাগরদোলায় চড়ে সেলফি তোলার পাশাপাশি রিলস বানানোর চেষ্টা করেন। আর তাতেই ঘনিয়ে এল বিপদ। পড়ে গিয়ে গুরুতর জখম হলেন বারুইপুরের এক মহিলা ও তাঁর প্রতিবেশী ১২ বছরের বালিকা। গতকাল রাতে বারুইপুরের মিলন মেলায় দুর্ঘটনা ঘটে। মেলা কর্তৃপক্ষের দাবি, নাগরদোলায় চড়ে সেলফি তুলছিলেন মহিলা, সঙ্গে ছিল প্রতিবেশী নাবালিকা। রিলস বানানোর সময় নাগরদোলা থেকে ছিটকে দু’জনে নীচে পড়ে যান। রিলস বানানোর জেরেই সামনে থাকা রড কোনওভাবে খুলে যায়। উপর থেকে নীচে নামার সময় এই দুর্ঘটনা ঘটে ৷

নাবালিকা ও মহিলাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।  ঘটনায় মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠছে ৷ যদিও তা অস্বীকার করেছে তারা ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে তারা ৷ 

এর আগে গত ৩ ডিসেম্বর রাতের শহরে বেপরোয়া গতির জেরে ফের দুর্ঘটনা। সল্টলেকের সেক্টর ফাইভের নয়াপট্টিতে রাস্তার রেলিংয়ে ধাক্কা মারে গাড়ি। গতকাল রাত ২টো নাগাদ দুর্ঘটনা ঘটে। লেকটাউনের দিক থেকে নিউটাউনের দিকে যাওয়ার সময় ফুটপাতের রেলিংয়ে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে চালক-সহ ৩ জন ছিলেন। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।                    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন:  Ghatal Master Plan: ব্রাত্য এলাকারই বিধায়ক, ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কমিটিতে কোন কোন নাম?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Banglar Bari: আজই নবান্ন থেকে দেওয়া হবে এই সরকারি প্রকল্পের টাকা, লক্ষ্মীবারে হতে চলেছে লক্ষ্মীলাভ
আজই নবান্ন থেকে দেওয়া হবে এই সরকারি প্রকল্পের টাকা, লক্ষ্মীবারে হতে চলেছে লক্ষ্মীলাভ
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget