এক্সপ্লোর

Ghatal Master Plan: ব্রাত্য এলাকারই বিধায়ক, ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কমিটিতে কোন কোন নাম?

West Midnapore News: বর্ষা এলেই শিরোনামে উঠে আসে প্রতি বছর। বন্যায় এলাকা ডুবলেই ভেসে ওঠে তার কথা। কিন্তু এলাকার মানুষ তার বাস্তবায়নের সুফল পাননি আজও।

কলকাতা: কমিটিতে জায়গা পেয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। এমনকী, কমিটিতে আছেন ঘাটালের পার্শ্ববর্তী সমস্ত বিধানসভার শাসক-বিধায়কেরা। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির জন্য কমিটিতে ব্রাত্য ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। শুরু রাজনৈতিক তরজা। 

বর্ষা এলেই শিরোনামে উঠে আসে প্রতি বছর। বন্যায় এলাকা ডুবলেই ভেসে ওঠে তার কথা। কিন্তু এলাকার মানুষ তার বাস্তবায়নের সুফল পাননি আজও। ঘাটাল মাস্টার প্ল্যান। বর্ষা শেষে বন্যার জল নামলে যার আলোচনা কোথাও যেন হারিয়ে যায়।  গত প্রায় ৪ দশক ধরে এভাবেই ঘুরে ফিরে আসে-যায় ‘ঘাটাল মাস্টার প্ল্যান’। এই প্রেক্ষিতে বুধবার, ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির জন্য কমিটি গঠন করা হল বিধানসভায়। কিন্তু সেই কমিটিতে ব্রাত্য ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তার পরিবর্তে কমিটিতে জায়গা পেল তৃণমূলের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। কমিটিতে আছেন ঘাটালের পার্শ্ববর্তী সমস্ত বিধানসভার শাসক বিধায়করা।                             

কিন্তু বিজেপি কেন বাদ? মন্ত্রী যখন বিধানসভায় কমিটির নামের তালিকা পড়ছিলেন সে সময় বিজেপি বিধায়করা কেউ এনিয়ে প্রশ্ন করেননি। পরে অবশ্য রাজ্যকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "ঘাটাল মাস্টার প্ল্যান কি মানস ভূঁইয়া পৈত্রিক সম্পত্তি। বুদ্ধদেব ভট্টাচার্য সম্ভবত একবার মুখ ফসকে বলে ফেলেছিলেন ওরা-আমরা। এই নিয়ে তৃণমূল খুব কটাক্ষ করেছিল। এখন এরাই তো ওরা-আমরা করছে। এদের অবস্থা সিপিআইএম থেকেও খারাপ হবে। মন্ত্রী জানিয়েছেন,১২৩৮ কোটি টাকার প্রোজেক্ট। কেন্দ্র বঞ্চনা করেছে। কিন্তু এই প্রজেক্ট হবেই।''                             

বিশেষজ্ঞদের মতে, ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হলে বহু বছরের এই দুর্ভোগ এড়ানো সম্ভব হত। কিন্তু কবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান? উত্তর অজানা। অব্যাহত রাজনৈতিক তরজা। রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া বলেন, "এটা সরকার ঠিক করেছে। তাছাড়া উনি তো কোন কাজই করেন না। কেন্দ্রের থেকে টাকা নিয়ে আসতে পারল? কমিটিতে থেকে কী হবে?''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Weather Update: এক ধাক্কায় নামল পারদ, আজ মরশুমের শীতলতম দিন

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget