এক্সপ্লোর

Bhangar : ভাঙড়ে যেতে নিষেধাজ্ঞা রইল না নৌশাদের, অবশেষে ১৪৪ ধারা প্রত্যাহার প্রশাসনের

পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) ঘোষণার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছিল ভাঙড় (Bhangar)। সংঘর্ষ থেকে বোমাবাজি, মৃত্যু, বাদ যায়নি কিছুই। সেই ভাঙড় থেকেই অবশেষে ২০ দিন পর উঠল ১৪৪ ধারা।

সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : অবশেষে ভাঙড়ে ১৪৪ ধারা প্রত্যাহার করল প্রশাসন। এর আগে ২ দিন ১৪৪ ধারা জারির কারণ দেখিয়ে আইএসএফ বিধায়ককে ভাঙড়ে ঢুকতে বাধা দেয় পুলিশ (Police)। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন নৌশাদ সিদ্দিকি। সেই মামলা নিষ্পত্তি করে আদালত জানিয়ে দিল, এখন আর ভাঙড়ে ঢুকতে বাধা নেই আইএসএফ বিধায়কের (ISF MLA)।

পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) ঘোষণার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছিল ভাঙড় (Violence in Bhangar)। সংঘর্ষ থেকে বোমাবাজি, মৃত্যু, বাদ যায়নি কিছুই। সেই ভাঙড় থেকেই অবশেষে ২০ দিন পর উঠল ১৪৪ ধারা। মুড়ি মুড়কির মতো বোমা। মুহুর্মুহু গুলি। পরপর মৃত্যু। এমনকী, গণনার রাতেই সাধারণ মানুষ সহ খুন হন ৩ জন। তারপরেই ভাঙড়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ১৪৪ ধারার কারণ দেখিয়ে স্থানীয় ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে ২ দিন ভাঙড়ে যেতে বাধা দেয় পুলিশ । 

১৪ জুলাই নিহত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে ভাঙড় যাওয়ার পথে, নিউটাউনের হাতিশালায় নৌশাদকে আটকে দেয় পুলিশ। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতেই বসে থাকেন আইএসএফ বিধায়ক। ওইদিনই হাতিশালার পর সাপুরজিতেও আটকানো হয় তাঁকে। এরপর ১৬ জুলাই, ভাঙড়ে নিউটাউনের আর্টস একরের সামনে ব্যারিকেড করে আটকানো হয় আইএসএফ বিধায়কের গাড়ি। হেঁটে ভাঙড়ে ঢোকার চেষ্টা করেন নৌশাদ, সেখানেও বাধা দেয় পুলিশ।

এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলায় সোমবার আদালতে রাজ্য সরকার জানায়, ভাঙড়ে ১৪৪ ধারা প্রত্যাহার করা হল। ফলে বিধায়কের আর মামলার যৌক্তিকতা নেই বলেও দাবি করেন রাজ্য সরকারের আইনজীবী। এরপরই মামলার নিষ্পত্তি করে বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়ে দেন, এখন আর ভাঙড়ে ঢুকতে বাধা নেই আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির (Nawsad Siddique)। যে প্রসঙ্গে ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেছেন, 'সরকার ১৪৪ ধারা তুলে দিতে বাধ্য হয়েছে। নইলে আদালতে আমার মামলাতেও সরকারের মুখ পুড়ত।'

১৪৪ ধারা তো তুলে নেওয়া হল। কিন্তু শান্তি কি ফিরবে ভাঙড়ে ? না ফের অশান্ত হয়ে উঠবে ? এটাই এখন দেখার। 

আরও পড়ুন- 'আমাকে হাত নাড়লেন, ভালই আছেন' হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে এসে জানালেন মুখ্যমন্ত্রী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial



 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'এই অর্থবর্ষে ধাপে ধাপে...', শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'এই অর্থবর্ষে ধাপে ধাপে...', শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget