এক্সপ্লোর

Budge Budge News: বজবজে শাটার ভেঙে সোনার দোকান লুঠ, সিসিটিভি ক্যামেরা ভেঙে, হার্ডডিস্ক নিয়ে চম্পট দিল চোর

South 24 Parganas News: প্রমাণ লোপাট করতে ভেঙে দিল সিসিটিভিও। চম্পট দিল হার্ডডিস্ক নিয়েও। 

জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: বিশ্বকর্মা পুজো নিয়ে ব্যস্ততা। লোকজন নেই রাস্তাঘাটে। সেই সুযোগে বজবজে (Budge Budge New) সোনার দোকানে লুঠ। শাটার ভেঙে ঢুকে দোকান ফাঁকা করে দিল চোর। প্রমাণ লোপাট করতে ভেঙে দিল সিসিটিভিও। চম্পট দিল হার্ডডিস্ক নিয়েও। 

উৎসবের সুযোগ নিয়ে সোনার দোকান লুঠ করল চোর

শনিবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas News) বজবজের উত্তর চকগোপাল এলাকায় এই ঘটনা ঘটেছে। শনিবার রাতে সেখানকার একটি সোনার দোকানে ( Jewellery Shop) শাটার ভেঙে ঢোকে চোর। সিন্দুক-সহ নগদ ২ লক্ষ টাকা লুঠ করে নিয়ে যায়। 

ওই সোনার দোকানের মালিক জানিয়েছেন, বিশ্বকর্মা পুজো এবং অরন্ধনের জন্য বন্ধ ছিল দোকান। রাস্তাঘাটে মানুষজনের আনাগোনাও প্রায় ছিল না। সেই সুযোগেই দোকান লুঠ করেছে চোর। 

আরও পড়ুন: Titagarh School Blast : টিটাগড়ে স্কুলে বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি, শাহ-কে চিঠি দিচ্ছেন শুভেন্দু

ওই সোনার দোকানের মালিকের দাবি, দোকানের সামনের অংশ প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়। তার পর গ্যাস কাটার বা কিছুর সাহায্যে শাটার ভাঙা হয়। দোকানে ঢুকে লুঠ করে নিয়ে যাওয়া হয় সর্বস্ব। 

সিসিটিভি ক্যামেরা ভেঙে, হার্ডডিস্ক নিয়ে চম্পট দিল চোর

শুধু তাই নয়, দোকানে বসানো সিসিটিভি ক্যামেরাও ভেঙে দিয়ে গিয়েছে চোর। কোনও ভাবেই যাতে শনাক্ত করা না যায়, তার জন্য হার্ডডিস্কও নিয়ে চম্পট দিয়েছে। বিষয়টি জানতে পেরে এ দিন ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আশেপাশের বাড়ি এবং দোকানে বসানো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে তারা। দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে বজবজ থানার তদন্তকারী আধিকারিকরা। 

অন্য দিকে, পশ্চিম বর্ধমানের কাঁকসার আড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি ঢুকে পড়ল দোকানেদুই মহিলা মুচিপাড়া থেকে আড়া এলাকায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি পথচারীকে ধাক্কা মারে গাড়িটি। এর পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়িতে ধাক্কা মারার পর রাস্তার ধারে একটি দোকানে  ঢুকে পড়ে।

দুর্ঘটনায় গুরুতর আহত হন এক পথচারী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে অন্যত্র সরিয়ে গাড়িতে থাকা দুই মহিলাকে আটক করে নিয়ে যায়। তবে সাত সকালে এই দুর্ঘটনার সময় দোকানে কেউ না থাকার জন্য  বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে।

সেরা শিরোনাম

Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Baruipur incident : কীভাবে ঘটানো হয়েছিল গোটা অপরাধ ? বারুইপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
কীভাবে ঘটানো হয়েছিল গোটা অপরাধ ? বারুইপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার

ভিডিও

Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee
Baruipur Incident :
Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget