এক্সপ্লোর

Titagarh School Blast : টিটাগড়ে স্কুলে বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি, শাহ-কে চিঠি দিচ্ছেন শুভেন্দু

NIA Investigation : কথায় বলে ‘সেকেন্ড হোম’। সন্তানকে যেখানে পাঠিয়ে নিশ্চিন্ত হন মা-বাবারা। সেই স্কুলেই ক্লাস চলাকালীন বোমা বিস্ফোরণ

টিটাগড় : টিটাগড়ে স্কুলে বিস্ফোরণের ঘটনায় এনআইএ (NIA) তদন্তের দাবি। এনআইএ তদন্তের দাবি জানাতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার এই মর্মে তিনি চিঠি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, এমনটাই জানিয়েছেন জানিয়েছেন বিরোধী দলনেতা। এদিকে এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। 

‘সেকেন্ড হোম’-এ বিস্ফোরণ-

কথায় বলে ‘সেকেন্ড হোম’। সন্তানকে যেখানে পাঠিয়ে নিশ্চিন্ত হন মা-বাবারা। সেই স্কুলেই ক্লাস চলাকালীন বোমা বিস্ফোরণ। উত্তর ২৪ পরগনার টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে বিস্ফোরণের জেরে ব্যাপক আতঙ্ক ছড়াল।

ঘড়ির কাঁটায় বেলা প্রায় পৌনে ১২টা। স্কুলে তখন সেকেন্ড পিরিয়ড চলছে। হাজির প্রায় ৮০০ পড়ুয়া। আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে বিল্ডিং। হুড়মুড় করে বেরিয়ে আসে পড়ুয়া ও শিক্ষকরা। বাইরে তখন ধোঁয়ায় ঢেকে গেছে চারদিক। দৌড়ে ছাদে যেতেই দেখা যায়, তাজা বোমার দাগ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার সুতলি, স্প্লিন্টার। টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আরএ সিদ্দিকি বলেন, সেকেন্ড পিরিয়ড চলছিল। হঠাত্‍ আওয়াজ। বাইরে বেরিয়ে দেখি ধোঁয়া। সবাই ছুটল। ছাদ সবসময় বন্ধ থাকে। এসে দেখলাম বোমা পড়েছে। স্প্লিন্টার পড়েছে। কালেক্ট করে নিয়ে এল। ওপর থেকেই ফেলেছে। নিচ থেকে সম্ভব নয়।

আরও পড়ুন ; 'ভিতরে কোনও বোমা ছিল না, বাইরে থেকে ছোড়া হয়েছে, দাবি স্কুলের শিক্ষক ও নিরাপত্তারক্ষীর

কিন্তু স্কুলের ছাদে কীভাবে বিস্ফোরণ ঘটল ? বোমা কি ছোড়া হয়েছে ? নাকি ছাদে বোমা মজুত ছিল ? টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলের শিক্ষক খালিদ তনবীর বলেন, ওপরের দিক থেকে ফেলেছে মনে হচ্ছে। একটা বিল্ডিং উঁচু। বাদবাকি সব নীচু। এত বছরে কখনও হয়নি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তিনি বলেন, এখানে কোথা থেকে বোমাটা ছোড়া হয়েছে, এই জিনিসটা আমরা ফরেন্সিককে ডেকে দেখছি। আমরা খুবই প্রাইমারি স্টেজে আছি... কারা ছুড়েছে, কেন ছুড়েছে, এই জানার জন্য আমাদের জিজ্ঞাসাবাদ চলছে। ইনভেস্টিগেশন চলছে।

ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তদন্তকারী অফিসাররা।  

এই ঘটনায় প্রাক্তন ছাত্র-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুরনো আক্রোশ, না কি অন্য কোনও কারণে বোমা ছোড়া হয়, খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget