এক্সপ্লোর

South 24 Parganas: মাথা-পায়ে ধারাল অস্ত্রের কোপ, ডায়মন্ড হারবারে রেললাইনের পাশে মহিলার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

মহিলার মাথা-পায়ে গভীর ক্ষত-র চিহ্ন রয়েছে। এভাবে তাঁর দেহ ক্ষতবিক্ষত, যা দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা। যার পরই খোঁজ দেওয়া হয় পুলিশে (Police)।

জয়দীপ হালদার, ডায়মন্ড হারবার (দক্ষিণ ২৪ পরগনা) : দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ডায়মন্ড হারবারের (Diamond harbour) বাশুলডাঙায় অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। আজ সকালে বাশুলডাঙা ও নেতড়া স্টেশনের মাঝে রেললাইনের ধারে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় ওই মহিলার বয়স আনুমানিক ৩২-৩৫ বছর। মহিলার দেহের একাধিক জায়গায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অন্যত্র খুন করে দেহ এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে কি না খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার থানার পুলিশ (Diamond harbour Police Station)।

ঠিক কী ঘটেছে

মঙ্গলবার সাতসকালেই ডায়মন্ড হারবার এলাকায় চাঞ্চল্য ছড়ায় রেললাইনের পাশে এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাশুলডাঙা ও নেতড়া স্টেশনের মাঝে রেললাইনের ধারে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মহিলার মাথা-পায়ে গভীর ক্ষত-র চিহ্ন রয়েছে। এভাবে তাঁর দেহ ক্ষতবিক্ষত, যা দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা। যার পরই খোঁজ দেওয়া হয় পুলিশে (Police)। দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি। পুলিশের পক্ষে সেই চেষ্টাই চালানো হচ্ছে। পাশাপাশি দেহ ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে কী খবর

পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত মহিলার বয়স আনুমানিক ৩২-৩৫। পোশাক অবিন্যস্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহের পাশেই পড়ে ছিল একটি ব্যাগও। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি বিভিন্ন থানা এলাকায় ছবি পাঠানো হচ্ছে সনাক্তকরণের কাজের জন্য।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে গুজরাতি দম্পতির রহস্য মৃত্যু, ফ্ল্যাটে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার! শহরের বুকে ভয়াবহ ঘটনা

এদিকে, সোমবার রাচে হরিশ মুখার্জি রোডে (Harish Mukherjee Road) জোড়া খুনের ঘটনায় (Murder) চাঞ্চল্য ছড়ায়। ফ্ল্যাটে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ভবানীপুরে (Bhowanipore) গুজরাতি (Gujrati) ব্যবসায়ী দম্পত্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। নিহত অশোক-রশ্মিতা শাহের শরীরে ধারাল অস্ত্রের আঘাত ছিল খবর পুলিশ সূত্রে। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget