এক্সপ্লোর

Bhowanipore Murder: মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে গুজরাতি দম্পতির রহস্য মৃত্যু, ফ্ল্যাটে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার! শহরের বুকে ভয়াবহ ঘটনা

Bhowanipore: লুঠে বাধা, তাই কী দম্পতিকে খুন? একাধিক প্রশ্নের খোঁজে পুলিশ। 

আবির দত্ত এবং অনির্বাণ বিশ্বাস, ভবানীপুর: হরিশ মুখার্জি রোডে (Harish Mukherjee Road) জোড়া খুন (Murder), ফ্ল্যাটে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ভবানীপুরে (Bhowanipore) গুজরাতি (Gujrati) ব্যবসায়ী দম্পত্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। নিহত অশোক-রশ্মিতা শাহের শরীরে ধারাল অস্ত্রের আঘাত, খবর পুলিশ সূত্রে। ‘দরজা খোলা, ফ্ল্যাটের ভিতরে পড়ে দম্পতির রক্তাক্ত মৃতদেহ, ফ্ল্যাটের মধ্যে আলমারির দরজা খোলা,  লুঠে বাধা, তাই কী দম্পতিকে খুন? একাধিক প্রশ্নের খোঁজে পুলিশ (Police)। 

কী ঘটেছে বলে খবর? 

ভবানীপুরে গুজরাতি ব্যবসায়ী অশোক শাহ (৫৬) এবং তাঁর স্ত্রী রশ্মিতা শাহের (৫২) রক্তাক্ত দেহ পাওয়া যায়। পরিবার সূত্রে খবর, সকাল থেকে ওই দম্পতির মেয়ে ফোন করে গেলেও ফোন না পেয়ে ছুটে এসে দেখেন বাড়ির মূল ফটক খোলা। দরজার কাছে মায়ের ও একটু ভিতরে বাবার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন সে। এরপর সঙ্গে সঙ্গেই তিনি ভবানীপুর থানায় গিয়ে খবরটি জানান। ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে সেখানে যান ভবানীপুর থানার পুলিশ।  গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে দুজনকে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহে একাধিক ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশ সূত্রে খবর, ছোট মেয়ে কাজের সূত্রে আগেই বাইরে বেরিয়েছিলেন। বাড়িতে একা ছিলেন বয়স্ক দম্পতি। পুলিশ সূত্রে খবর, আরেক মেয়ে বারবার ফোন করেও বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। সন্দেহ হওয়ায় সন্ধে ৬ টা নাগাদ বাবার ফ্যাটে চলে আসেন তিনি। সদর দরজা খোলা দেখে সন্দেহ হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, দরজা ঠেলতেই ভিতরে স্মিতা শাহের মৃতদেহ পড়ে থাকতে দেখেন মেয়ে। ভিতরে বেডরুমের সামনে পড়েছিল অশোক শাহের মৃতদেহ। 

আরও পড়ুন, 'কোচ-কামতাপুর ভূখণ্ডে পা রাখলে রক্তগঙ্গা বইবে', মুখ্যমন্ত্রীর সফরের আগে হুমকি কেএলও প্রধানের

কোন জায়গায় ঘটনাটি ঘটেছে? 

শহরের অত্যন্ত অভিজাত এলাকায় ঘটেছে এই ঘটনা। মিত্র ইনস্টিটিউশন থেকে ঢিল ছোড়া দূরত্বে হরিশ মুখার্জি রোড লাগোয়া তিয়াত্তর-এ ফ্ল্যাটে থাকতেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে এই বাড়িটি অবস্থিত। এই এলাকার কাউন্সিলর হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়। এদিকে, মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে জোড়া খুনের ঘটনায় এলাকায় পৌঁছে যান পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার। এই ঘটনার খবর পেয়েই সেখানে গিয়েছেন মেয়র ফিরহাদ হাকিমও। গুলি চলেছে বলে শুনলাম, ঘটনাস্থলে গিয়ে জানালেন মেয়র। অন্যদিকে, নিহতদের শরীরে ধারাল অস্ত্রের আঘাত, দাবি কাউন্সিলরের। 

এদিকে দেখা গিয়েছে বাড়ির গলিতে ঢোকার মুখেই রয়েছে দুটি সিসিটিভি ক্যামেরা। পুলিশের অনুমান সেখান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে অপরাধী অবধি পৌঁছন সম্ভব। আনা হয়েছে স্নিফার ডগও। ওই বাড়ি থেকে ৪০০ মিটার দূরে গিয়ে থেমেছে স্নিফার ডগ। এদিকে, পুলিশ সূত্রে খবর ওই মহিলার হাতের বালা উধাও, অনুমান লুটপাটের জেরেই হয়তো এই খুন। ঘটনাস্থলে সিপি, অতিরিক্ত সিপি, যুগ্ম কমিশনার এসটিএফ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana:
"ঝাড়াই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget