এক্সপ্লোর

South 24 Parganas : উন্নয়ন তহবিলের টাকায় বিলাসবহুল স্পিডবোট বিধায়কের, শোরগোল গোসাবায়

Speed Boat Controversy : এই নতুন বোটে ৪০-৪৫ মিনিটে ওই দূরত্ব পেরোনো সম্ভব হলেও যাতায়াতের খরচ প্রায় দ্বিগুণ। সেক্ষেত্রে কি আদৌ স্বাস্থ্য পরিষেবার কাজে আসবে অত্যাধুনিক এই স্পিড বোট ?

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা : উন্নয়ন তহবিলের টাকা দিয়ে বিলাসবহুল স্পিডবোট (Speed Boat) কিনেছেন গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল । এই অভিযোগ তুলে বিধায়কের (MLA) বিরুদ্ধে সরব হয়েছে দলেরই নেতা-কর্মীদের একাংশ। আক্রমণ করতে ছাড়েনি বিরোধীরাও। যদিও তৃণমূল বিধায়কের দাবি, ওই স্পিড বোট ওয়াটার অ্যাম্বুল্যান্স (Water Ambulance) হিসেবে ব্যবহার করা হবে। 

বিধায়কের উন্নয়ন তহবিলের টাকা দিয়ে কেনা হয়েছে বিলাসবহুল স্পিড বোট ! এই অভিযোগ ঘিরেই শোরগোল পড়ে গেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) গোসাবায় (Gosaba)। বিধায়করা নিজের এলাকার উন্নয়নের জন্য বছরে ৬০ লক্ষ টাকা পান। অভিযোগ, গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল (Subrata Mandal) তার মধ্যে প্রায় ৫২ লক্ষ টাকা খরচ করে একটি বিলাসবহুল স্পিড বোট কিনেছেন। যদিও তৃণমূল বিধায়কের দাবি, এই স্পিডবোটটি স্বাস্থ্য পরিষেবার কাজে ব্যবহার করা হবে।

এই ঘটনায় সামনে এসে পড়েছে তৃণমূলের অন্দরের কোন্দল। ক্যালকাটা স্পোর্টস বোট ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেডের তৈরি এই স্পিড বোটে রয়েছে ২টি এসি। ভিতরে রয়েছে সোফাসেট ও টেবিলও। পুলিশ বা বন দফতর যে স্পিড বোট ব্যবহার করে তার তুলনায় এটি অনেক বেশি আধুনিক। তৃণমূল কংগ্রেসের গোসাবা ব্লকের কার্যকরী সভাপতি সুবিদালি ঢালি বলেছেন, 'কাউকে না জানিয়ে কারও সাথে আলোচনা না করে এসব কিনেছে। ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করবেন উনি। অ্যাম্বুল্যান্স হিসেবে ব্যবহার করবেন না। মিথ্যে কথা বলছেন'। বিজেপির ফিশারি সেলের সঞ্জয় নায়েক বলেছেন, 'মানুষের অবস্থা গোসাবা ব্লকে খুব খারাপ। পানীয় জল থেকে শুরু করে কত সমস্যা। এটা অ্যাম্বুল্যান্স নয়, এটা আসলে বিলাসবহুল স্পিড বোট'।

যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল বলেছেন, 'অসুস্থ হলে এটা দরকার। ৩-৪ টে নদী পেরোতে হয়। ৪-৫ ঘণ্টা সময় লেগে যায়। স্বাস্থ্য পরিষেবা ভাল করার জন্য এটা কেনা হয়েছে। নিন্দুকেরা তো এসব বলবেই।' সূত্রের খবর, বছর দেড়েক আগে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এই এলাকায় একটি ওয়াটার অ্যাম্বুল্যান্স চালু করেন। সেই বোটে প্রত্যন্ত দ্বীপ এলাকাগুলো থেকে গোসাবার মূল ভূখণ্ডে পৌঁছতে প্রায় ৩-৪ ঘণ্টা সময় লাগত। জ্বালানির খরচ না মেলায় সেটি বন্ধ হয়ে যায়। এই নতুন বোটে ৪০-৪৫ মিনিটে ওই দূরত্ব পেরোনো সম্ভব হলেও যাতায়াতের খরচ প্রায় দ্বিগুণ। সেক্ষেত্রে কি আদৌ স্বাস্থ্য পরিষেবার কাজে আসবে অত্যাধুনিক এই স্পিড বোট ? সে প্রশ্ন থেকেই যাচ্ছে। 

আরও পড়ুন- মহিলা কনস্টেবলকে খদ্দের সাজিয়ে শিলিগুড়িতে শিশুপাচার চক্রের পর্দাফাঁস পুলিশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
RG Kar Case: রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget