এক্সপ্লোর

Child Trafficking Busted : মহিলা কনস্টেবলকে খদ্দের সাজিয়ে শিলিগুড়িতে শিশুপাচার চক্রের পর্দাফাঁস পুলিশের

Police : সদ্যোজাত থেকে শুরু করে একবছর বয়সী বেশ কয়েকজন শিশুর ছবি দেখায় এজেন্টরা। এদের মধ্যে ৭ দিনের শিশুকন্যার জন্য ৮ লক্ষ টাকায় রফা হয়।

বাচ্চু দাস, দার্জিলিং : মহিলা কনস্টেবলকে খদ্দের সাজিয়ে শিলিগুড়িতে (Siliguri) শিশুপাচার চক্রের পর্দাফাঁস (Child Trafficking Racket Busted) করল পুলিশ। ৩ মহিলা-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ (Police) জানিয়েছে, বিহার থেকে আনা হয়েছিল সদ্যোজাতকে। ধৃতদের মধ্যে একজন বিহারেরই বাসিন্দা। এই চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। 

খদ্দের সেজে পর্দাফাঁস পুলিশের

৭ দিনের শিশুকন্যা। দাম ঠিক হয়েছিল ৮ লক্ষ টাকা। খদ্দের সেজে এজেন্টদের সঙ্গে কথাবার্তা বলে পুলিশই। আর সেই ফাঁদে পা দিতেই পুলিশের জালে শিশুপাচার চক্রের পাণ্ডারা। এক দম্পতি-সহ ৪ জনকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ (Matigara Police Station)। ধৃত দম্পতি শিলিগুড়ির বাসিন্দা। 

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ গোপন সূত্রে খবর পায়, একটি শিশু বিক্রির চক্রান্ত চলছে। সেইমতো শিলিগুড়ি কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ তদন্তে নামে। এক মহিলা কনস্টেবল খদ্দের পরিচয় দিয়ে ফোনে এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেন। সদ্যোজাত থেকে শুরু করে একবছর বয়সী বেশ কয়েকজন শিশুর ছবি দেখায় এজেন্টরা। এদের মধ্যে ৭ দিনের শিশুকন্যার জন্য ৮ লক্ষ টাকায় রফা হয়।

পুলিশ সূত্রে খবর, শনিবার শিলিগুড়ির দম্পতি প্রতীক দেবনাথ ও গৌরী বাহাদুর ছেত্রী, মহিলা কনস্টেবলকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে আসতে বলে। মহিলা কনস্টেবল নির্দিষ্ট জায়গায় এলে, আগে টাকা দেখতে চান ওই দম্পতি। এরপর ফোন করে বাগডোগরা থেকে শিশুকে নিয়ে আসে বীণাদেবী নামে এক মহিলা। বিহারের বাসিন্দা প্রভাদেবী নামে আরেক মহিলা তার সঙ্গে আসে। এরপরই ৪ জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। 

আন্তঃরাজ্য পাচারচক্র, বলছে পুলিশ

পুলিশ জানিয়েছে , ওই শিশুকন্যাকে বিহারের একটি IVF সেন্টার থেকে নিয়ে আনা হয়েছিল। এর জন্যে বিহারের এক এজেন্টের অ্যাকাউন্টে বীণার অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা ট্রান্সফার করা হয়। শিলিগুড়ি মহকুমা আদালতের সরকারি আইনজীবী সুশান্ত নিয়োগী বলেছেন, 'প্রভাদেবী বিহার থেকে বাচ্চাটা নিয়ে এসে ৩ জনের কাছে হ্যান্ড ওভার করে, বাচ্চার দাম ৮ লাখ টাকা ঠিক হয়। বীণার অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা চলে যায়'।

এর পিছনে আন্তঃরাজ্য শিশুপাচার চক্র রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। এদিন ধৃত ৪ জনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হলে, ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষকে ১০ লক্ষ, রাজ্য পুলিশে ৮ লক্ষ, চাকরির রেট চার্ট নীলাদ্রিদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget