এক্সপ্লোর

Molestation : মন্দিরবাজারে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ ! ছবি তুলে ব্ল্যাকমেল, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ

South 24 Parganas News : দুই অভিযুক্তের মধ্যে একজনের কাকা তৃণমূলের (TMC) নেতা। সেজন্যই ঘটনার পর থেকে পুলিশ প্রয়োজনীয় ব্য়বস্থা নেয়নি বলেও অভিযোগ নির্যাতিতার পরিবারের।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : মন্দিরবাজারে কলেজছাত্রীকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ (Molestation allegation)। ছাত্রীর বন্ধুকে ঘরে তালাবন্ধ রেখে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। পাশাপাশি ছাত্রীর আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলেই অভিযোগ নির্যাতিতার পরিবারের।

নির্যাতিতার অভিযোগ, গত বুধবার বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন তিনি। সেখানে রাস্তায় তাঁর ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুই দুষ্কৃতী। জোর করে অটোয় তুলে নিয়ে যাওয়া হয় একজনের বাড়িতে। অটোয় চাপিয়ে নিয়ে যাওয়ার সময় থেকে শুরু হয় মারধরের হুমকি। সেখানে বন্ধুকে একটি ঘরে আটকে রেখে জোর করে চলে গণধর্ষণ। পাশাপাশি আপত্তিকর অবস্থার ছবিও তুলে রাখার হয় বলেই অভিযোগ। এমনকি নির্যাতিতার অভিযোগ ঘটনার পর তাঁকে ও তাঁর বন্ধুকে মারধরও করে অভিযুক্তরা। এমনকি ঘটনার পর ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে দাবি করা হয় অর্থও। পাশাপাশি ফোনে চলতে থাকে ক্রমাগত হুমকি। গোটা ঘটনার পর সেদিন রাতেই পুলিশের দ্বারস্থ হয় ওই কলেজছাত্রীর পরিবার। নির্যাতিতার পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত। দুই অভিযুক্তের মধ্যে একজনের কাকা তৃণমূলের (TMC) নেতা। সেজন্যই ঘটনার পর থেকে পুলিশ প্রয়োজনীয় ব্য়বস্থা নেয়নি বলেও অভিযোগ নির্যাতিতার পরিবারের।

গোটা ঘটনা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। লেগেছে রাজনৈতিক রংও। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপির। অভিযুক্তদের সঙ্গে দলের যোগ নেই, দাবি তৃণমূল বিধায়কের। বিজেপি নেতা পলাশ রাণা বলেছেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গণধর্ষণ করেছে. গোটা ঘটনার পরও পুলিশ নিষ্ক্রিয়। মাননীয়ার কাছে আবেদন করব গোটা ঘটনা দেখার জন্য। পাল্টা তৃণমূল নেতা তথা বিধায়ক জয়দেব হালদার বলেছেন, যে মেয়েটিকে অত্যাচারের মুখে পড়তে হয়েছে সে আমাদের তৃণমূল পরিবারের সদস্য। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা দুষ্কৃতী। পুলিশ প্রয়োজনমতো ব্যবস্থা নেবে। গোটা ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, পুলিশের (Police) পক্ষ থেকে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। এই মুহূর্তে দুই অভিযুক্ত পলাতক।                                

আরও পড়ুন- বান্ধবীকে দামি গাড়ি উপহার, কোটি কোটির সম্পত্তি ! গ্রেফতার কনস্টেবল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget