এক্সপ্লোর

Narendrapur News: 'নাবালকদের লক্ষ্য করে বোমা হামলা', নরেন্দ্রপুরকাণ্ডে গ্রেফতার ৪

Narendrapur Blast: দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে নাবালকদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ, গুরুতর আহত জখম ৫ জন বালক। এবার এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনা: নরেন্দ্রপুরকাণ্ডে গ্রেফতার (Arrest) ৪ জন। মূলত, বোমা মজুত করতে দেখে ফেলায় নাবালকদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের এই ঘটনায় গুরুতর আহত জখম ৫ জন বালক। আহতদের নিয়ে আসা হয়েছে হাসপাতালে (Hospital) । তবে অভিযুক্তরা কোথায় বোমাগুলি নিয়ে যাচ্ছিল, সেগুলি খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় আরও কারা যুক্ত রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ফের দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার শৈশব। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার পর দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর।নরেন্দ্রপুরের দাসপাড়ায় দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম হয়েছে ৫ নাবালক। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা বলার পরেও মাঠ না ছাড়ায় ছোড়া হয় বোমা। পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা, দাবি স্থানীয়দের। বোমার আঘাতে আহত নাবালকদের ভর্তি করা হয়েছে এমআর বাঙুর হাসপাতালে। 

প্রসঙ্গত,  মঙ্গলবার সকালে কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বোমা ফেটে মৃত্যু হয় নিখিল পাসোয়ানের। তার সঙ্গীর হাত উড়ে যায়।বুধবার পরিবারের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্তে নামে ভাটপাড়া থানার পুলিশ। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে কদিন আগেই। জখম হয়েছে ১০ বছরের এক বালক। সে চিকিৎসাধীন। সকাল ৭টা নাগাদ কাঁকিনাড়া স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। তারপরে আসরে নামে পুলিশ।

প্রথমে উদ্ধার হয় একটি তাজা বোমা। ঘটনাস্থলে যায় নৈহাটি জিআরপি ও ভাটপাড়া থানার পুলিশ। যায় বম্ব ডিসপোজাল স্কোয়াডও। দুষ্কৃতীরা রেললাইনের ধারে বোমা মজুত করেছিল কি না, খতিয়ে দেখা হয়। এর খানিক্ষণ পর উদ্ধার হয় আরও একটি বোমা, ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড। মাটি খুঁড়ে মজুত বোমার তল্লাশি চালানো হয়।  ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন, 'দশমীর দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে চন্দননগর', জগদ্ধাত্রী পুজোর মিটিংয়ে বার্তা বিদ্যুৎ মন্ত্রীর

রাজ্যে একাধিকবার বোমবাজি হোক, কিংবা বোমা উদ্ধার, মর্মান্তিক ঘটনাক সাক্ষী থেকেছে বাংলা। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে আগেও দুর্ঘটনা ঘটেছে। আতঙ্কে বুকধুকপুক, উঠেছে নিরাপত্তা নিয়েও প্রশ্ন। অগাস্ট মাসে  আমতা চন্দ্রপুর এলাকা থেকে ১৫ থেকে ২০টি তাজা বোমা উদ্ধার করে আমতা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, আমতার চন্দ্রপুর গ্রামে ঝোপের মধ্যে দুটি প্লাস্টিকের ড্যামের মধ্যে রাখা ছিল এই বোমাগুলি। গোপন সুত্রে খবর পেয়ে আমতা চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমগুলি উদ্ধার করে। খবর দেওয়া হয় সিআইডি-র বোম স্কোয়াডকে। চন্দ্রপুরের একটি ফাঁকা মাঠের মধ্যে বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডি-র বোম স্কোয়াড।

 

সেরা শিরোনাম

West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
West Bengal News Live : মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ককে তলব
মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ককে তলব
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget