এক্সপ্লোর

Aroop Biswas: 'দশমীর দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে চন্দননগর', জগদ্ধাত্রী পুজোর মিটিংয়ে বার্তা বিদ্যুৎ মন্ত্রীর

Aroop Biswas on Jagadhatri Puja: ভূগর্ভস্থ কেবল বসানোর কাজ শুরু হবে ডিসেম্বর-জানুয়ারিতে।এবারও দশমীর দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে চন্দননগর।জগদ্ধাত্রী পুজো নিয়ে রিভিউ মিটিং এসে বললেন বিদ্যুৎ মন্ত্রী ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়,হুগলি : এবারও দশমীর দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে চন্দননগর। ভূগর্ভস্থ কেবল বসানোর কাজ শুরু হবে ডিসেম্বর-জানুয়ারি মাসে। জগদ্ধাত্রী পুজো নিয়ে রিভিউ মিটিং এসে বললেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)।

এদিন চন্দননগরে জ্যোতিরিন্দ্র সভা গৃহে জেলা প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের আধিকারীকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মিটিংয়ে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন, ডব্লিউবিএসইডিসিএল-র চেয়ারম্যান শান্তনু বসু, হুগলি জেলা শাসক পি দীপাপ প্রিয়া,চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী,পুর কমিশনার স্বপন কুন্ডু সহ প্রশাসন ও বিদ্যুৎ বন্টন সংস্থার আধিকারিকরা।

মিটিং শেষে বিদ্যুৎ মন্ত্রী বলেন, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জগদ্বিখ্যাত। দিন দিন এর পরিধি বেড়েছে, বিদ্যুতের লোড বেড়েছে। মন্ত্রী তথ্য দিয়ে বলেন,২০১১ সালে ১৪৫ টা পুজো আবেদন করেছিল ২০২২ সালে করেছে ২২১ টা পুজো।৫২ শতাংশ পুজো বেরেছে।২০১১ সালে বিদ্যুৎ এর লোড ছিল ২.৭২ মেগা ওয়াট ২০২২ সালে ১৮৮ শতাংশ বেড়ে সেটা হয়েছে ৭.৮ মেগা ওয়াট।চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় সর্বোচ্চ পাওয়ার প্রয়োজন হত ৩৮.৯৬ মেগা ওয়াট।এবার ৫০ মেগা ওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে।

তিনি আরও বলেন, ৯৭.৮ মেগা ওয়াট বিদ্যুৎ সরবরাহ করার ক্ষমতা রয়েছে ডব্লিউ বিডিসিএল এর।তাই বিদ্যুতের চাহিদা দ্বিগুণ হয়ে গেলেও কোনও সমস্যা হবে না।জগদ্ধাত্রী পুজো চলার সময় যাতে বিদ্যুতের কোনওরকম সমস্যা দেখা দেয়, সেই কারণে ৬৬৫ জন কর্মী দিন রাত কাজ করবেন। ১৩ টা অফিস খোলা থাকবে। ৪১ টি মোবাইল ভ্যান ঘুরবে।

নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে সমস্ত দপ্তরের সঙ্গে মিটিং করা হয়েছে। কোথায় তার কোথায় বিদ্যুৎ পোস্ট সরানো থাকলে সেগুলো করা হয়েছে।গত দু'বছর করোনার জন্য শোভাযাত্রা করা যায়নি। এবার শোভাযাত্রায় এবং দিনের বিসর্জনের জন্য সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে চন্দনগর। বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা। তবে জলের পাম্প চালু রাখা হবে। থাকবে জেনারেটরের ব্যবস্থা।

গত বছরই প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল চন্দননগরে বিদ্যুৎ সমস্যা মিটিয়ে এবার দশমীতে বিদ্যুৎ পরিষেবা চালু থাকবে। ভূগর্ভস্থ কেবল বসানোর কাজ শেষ হয়ে যাবে।যে কাজের জন্য ১০৫ কোটি টাকা অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ মন্ত্রী এদিন ঘোষণা করেন ডিসেম্বরের শেষ নয়তো জানুয়ারির শুরুতে এই কাজ শুরু হবে। আগামী বছর আর বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে না চন্দননগর। জগদ্ধাত্রী পুজোর চারদিন চন্দননগর স্বাগত লজে স্পেশাল ক্যাম্প করা হবে যেখানে একশো জন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক থাকবেন নজরদারি করার জন্য।

 আরও পড়ুন, শত্রুঘ্নর পর 'নিখোঁজ'-র পোস্টার পড়ল এবার অগ্নিমিত্রার নামেও !

বিদ্যুৎ সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিলে সাধারন মানুষ, চন্দননগরবাসী, দর্শনার্থীরা যাতে বিদ্যুৎ দপ্তরে খবর দিতে পারেন বা কোনও সাহায্যের জন্য আবেদন করতে পারেন, সেই কারনে টোল ফ্রি নম্বর ১৯১২১ এবং কন্ট্রোল রুম নম্বর ৮৯০০৭৯৭৪১৭ চন্দননগরের সর্বত্র ডিসপ্লে করা থাকবে। দুর্গাপুজোয় কমিটি গুলোকে ষাট হাজার টাকা অনুদানের পাশাপাশি বিদ্যুৎ-এর বিলে ষাট শতাংশ ছাড় দেওয়া হয়েছিল।চন্দননগরের ক্ষেত্রে সেরকম কোনও চিন্তাভাবনা আছে কিনা এই প্রশ্ন এড়িয়ে যান বিদ্যুৎ মন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget