এক্সপ্লোর

Baruipur News: পঞ্চায়েত ভোটের আগে ফের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, কাঠগড়ায় কে ?

Baruipur Incident: তোলাবাজির টাকা চেয়ে না পাওয়ায় ব্যবসায়ীদের হুমকি ও মারধর করার ঘটনা ঘটেছে বারুইপুর থানা এলাকায়।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ফের পঞ্চায়েত ভোটের আগে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ।তোলাবাজির টাকা চেয়ে না পাওয়ায় ব্যবসায়ীদের হুমকি (Treats) ও মারধর করার ঘটনা ঘটেছে বারুইপুর থানা (Baruipur Police Station) এলাকার সুর্যপুর হাটে। আগ্নেয়াস্ত্র নিয়ে এসে তাঁদেরকে ভয় দেখানো হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতী। এরই প্রতিবাদে বারুইপুর কুলপি রোড অবরোধ করেন ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী। 

তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে তোলাবাজিতে মদত দেওয়ার অভিযোগ করেছেন দলেরই স্থানীয় নেতা। পাল্টা তাঁর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলেছেন অঞ্চল সভাপতি। জানা গিয়েছে, এক দুষ্কৃতীকে পুলিশ ধরলে ব্যবসায়ীরা (Businessman) তাকে মারার চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ (Lathicharge)পুলিশের। এলাকার কাপড় ব্যবসায়ী (Businessman) আবদুল্লা পুরকাইত বলেন, 'তাকে মারধর করা হয়েছে। তাদের ব্যবসায়ী সংগঠনের আজ একটি সভা ছিল। সেই সভা পুলিশের অনুরোধে বাতিল করা হয়েছে।' এই ঘটনার পিছনে ধপধপি ১ ও ধপধপি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অঞ্চল সভাপতির যোগ আছে বলে অভিযোগ। ব্যবসায়ী রবিউল লস্কর বলেন, 'তাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছে।' আরেক ব্যবসায়ী শাজাহান পুরকাইত জানান, 'জোর করে তাদের কাছ থেকে তোলা আদায় করা হয়।' এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বছরটা ২০২২। গতবছরও তোলাবাজির ঘটনা ঘিরে একটি মর্মান্তিক ঘটনা ঘটে  উত্তর ২৪ পরগনায়। এলাকা দখল ও তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গতবছর উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। দলের এক নেতার অনুগামীদের বিরুদ্ধেই তোলাবাজি ও হামলার অভিযোগ তুলেছিলেন তৃণমূল কাউন্সিলর। সংঘর্ষে জখম হন দলের কয়েকজন কর্মীও। কামারহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিযোগ, গুড্ডু নামে আরেক তৃণমূল কর্মীর অনুগামীরা এলাকায় তোলাবাজি করে। যাকে কেন্দ্র করে ক্রিক স্ট্রিটে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী। 

আরও পড়ুন, 'বিজেপি না ছাড়লে শুভেন্দুর মতই এজেন্সি থেকে দূরে থাকতেন বনি', বিস্ফোরক দেবাংশু 

কামারহাটির ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছিলেন, 'তৃণমূলে গোষ্ঠী কোন্দল কোনও নতুন কথা নয়। যত সমাজবিরোধী আছে, তারাই তৃণমূল দলটাকে চালাচ্ছে। বিভিন্ন প্রকল্পের টাকা, সাধারণ মানুষের টাকা লুঠ করে ভাগ-বাটোয়ারা করে খাচ্ছে। ভাগ নিয়ে বনিবনা না হলেও গুলি-বোমা চলছে। এ সবের সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন দল বাঁচাতে ব্যস্ত, সরকারে মন নেই। তাই সবকিছুই ঢিলেঢালা। প্রশাসন ভেঙে পড়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর
বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর
Damayanti Sen : 'এই দুই কারণেই...'! কেন নিরুদ্দেশ হয়েছিলেন দময়ন্তী ? জানালেন পুলিশ কর্তা
'এই দুই কারণেই...'! কেন নিরুদ্দেশ হয়েছিলেন দময়ন্তী ? জানালেন পুলিশ কর্তা
বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের এই এলাকা, ক্ষতিগ্রস্ত বাড়ি
বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের এই এলাকা, ক্ষতিগ্রস্ত বাড়ি
Damayanti Sen : ৪০ ঘন্টার পর উদ্ধার দময়ন্তী সেন! কোথায় ছিলেন বাংলার শ্যুটার ?
৪০ ঘন্টার পর উদ্ধার দময়ন্তী সেন! কোথায় ছিলেন বাংলার শ্যুটার ?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget