এক্সপ্লোর

South 24 Parganas News: ডায়মন্ড হারবারে ভেসেল দুর্ঘটনায় এখনও নিখোঁজ দুই শিশুকন্যা, চলছে তল্লাশি

Diamond Harbor: ডুবুরি নামিয়ে সন্ধান চালানোর পাশাপাশি, ড্রোন উড়িয়েও চলছে তল্লাশি। গতকাল ডায়মন্ড জেটিঘাটের কাছে হুগলি নদীতে পড়ে যায় ৫ ও ৭ বছরের দুই শিশুকন্যা।

হিন্দোল দে, ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবারে (Diamond Harbor) ভেসেল দুর্ঘটনায় এখনও নিখোঁজ দুই শিশুকন্যা। ডুবুরি নামিয়ে সন্ধান চালানোর পাশাপাশি, ড্রোন উড়িয়েও চলছে তল্লাশি। গতকাল ডায়মন্ড জেটিঘাটের কাছে হুগলি নদীতে (Hooghly River) পড়ে যায় ৫ ও ৭ বছরের দুই শিশুকন্যা। রাতেই ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়, এলাকায় মোতায়েন সিভিল ডিফেন্স। রয়েছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা।

ভেসেল দুর্ঘটনায় এখনও নিখোঁজ দুই শিশুকন্যা: ভেসেল থেকে হুগলি নদীতে পড়ে তলিয়ে গেছে ৭ ও ৫ বছরের দু’বোন। তাঁদের খোঁজে নামানো হয়েছে ডুবুরি। ড্রোন উড়িয়েও চষে ফেলা হয়েছে ঘটনাস্থল। বোট নিয়ে চলেছে তল্লাশি। তবু খোঁজ মেলেনি দুই শিশুকন্যার। কলকাতার আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনির বাসিন্দা জাকির হোসেন তাঁর দুই মেয়ে ও পরিবার নিয়ে রবিবার বেড়াতে গিয়েছিলেন ডায়মন্ড হারবার। ফেরিঘাট থেকে তাঁরা ভেসেলে পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটি গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই বিপত্তি। পরিবারের দাবি, ফেরিঘাটের কাছে এসে আচমকা ভেসেল থেকে জলে পড়ে যায় দুই বোন। তারপর থেকেই তাদের আর খোঁজ নেই। রবিবার সন্ধে ৭টা থেকে শুরু হয় তল্লাশি। মাঝে খানিক বিরতি। তারপর ফের সোমবার সকাল থেকে ফের তল্লাশি শুরু হয়। ফেরিঘাটে রক্ষী থাকলে হয়ত এমন ঘটনা ঘটত না, দাবি পরিবারের। রবিবার সন্ধে থেকেই চরম উদ্বেগে ২ শিশুর পরিবার। উত্‍কণ্ঠার প্রহর গুনছে তারাও। 

এদিকে নৌকা চড়ে দীঘিতে ঘুরতে গিয়ে আর ফেরা হল না। নৌকাবিহারে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের (Youth Death)। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) আউশগ্রাম থানা এলাকার ঘটনা।  দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজির পর অবশেষে মিলল যুবকের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে আউশগ্রাম থানার আলেফ নগর এলাকায়। বরকত আলি মল্লিক কাজের সূত্রে কেরলে থাকেন। ছুটিতে বাড়িতে এসেছিলেন। এখানে এসে বাবার সঙ্গে জমিতে ঘাস কাটতে যান তিনি। সেখানে দীঘিতে মাছের খাবার দেওয়ার যে নৌকা বাঁধা ছিল তা নিয়েই দীঘির মাঝখানে ঘুরতে যান বরকত। আর তখনই ঘটে যায় এই বিপত্তি। স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত বরকত আলি মল্লিক সাঁতার জানতেন না। দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুজির পর অবশেষে মৃতদেহ উদ্ধার হয় দীঘি থেকে।

আরও পড়ুন: Saigal Hossain: অনুব্রতর রক্ষী সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি, জানাল আদালত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget