এক্সপ্লোর

South 24 Parganas News: 'কুপ্রস্তাবে' অরাজি, ICDS কর্মীকে অ্যাসিড নিক্ষেপ ! কতটা জোরে চিৎকারে পার হওয়া যাবে এ যন্ত্রণা ?

South 24 Parganas Acid Attacked: ICDS কর্মীকে কুপ্রস্তাব প্রতিবেশীর, রাজি না হওয়ায় যা হল..

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: আবারও প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় এক আইসিডিএস কর্মীকে প্রকাশ্য বাজারে অ্যাসিড হামলার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের কৃষ্ণনগর বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই আইসিডিএস কর্মী কৃষ্ণনগর মধ্যপল্লি সেন্টারে কাজ করেন। দীর্ঘদিন ধরেই প্রতিবেশী বাপি মাইতি তাঁকে কুপ্রস্তাব দিচ্ছিল। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল সন্ধে নাগাদ বাড়ি ফেরার পথে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় ওই যুবক। অ্যাসিড লেগে গুরুতরভাবে জখম মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনার পর থেকে আতঙ্কিত আক্রান্ত মহিলা।  ইতিমধ্যেই ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়ের তদন্ত নেমেছে সাগর থানার পুলিশ।  এখনও অধরা অভিযুক্ত।

 অপরাধের পর অপরাধ। একদিকে বারবার যৌন নির্যাতনের অভিযোগ উঠে আসছে। খুন, ধর্ষণে পড়ছে না যবনিকা। তার উপর এবার অ্যাসিড হামলার অভিযোগ। এদিকে একদিকে আজ আর জি কর-কাণ্ডের ৬ মাস, আজ অভয়ার জন্মদিন।গত বছর অক্টোবার মাসে তখন আরজিকর কাণ্ডে সরব সারা বাংলা তথা দেশ। ঠিক তেমনই এক মুহূর্তে পার্ক স্ট্রিট থানার রেস্ট রুমে একজন মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল। কাঠগড়ায় উঠেছিলেন ওই থানাতেই কর্মরত একজন সাব ইন্সপেক্টর ! যদিও এতকাণ্ডের পরেও অপরাধ প্রবণতা কমেনি। সম্প্রতি নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। আজ ১ টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। 

যদিও অ্যাসিড হামলার ঘটনা নতুন নয়। অতীতে আনন্দপুর থানা এলাকায় অ্যাসিড হামলার অভিযোগ উঠেছিল। আহত চার মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একজনের চোখের অবস্থা ছিল আশঙ্কাজনক। প্রেমিক-প্রেমিকার কার্যকলাপ নিয়ে আপত্তি তুলেছিলেন এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।  প্রেমিক-প্রেমিকার সঙ্গে বচসা হয় বাসিন্দাদের।  সকালে ফের বচসা শুরু হলে অ্যাসিড ছোড়া হয়েছিল বলে অভিযোগ। প্রেমিক-প্রেমিকা সহ ৪ অভিযুক্তকে আটক করেছিল পুলিশ।

আরও পড়ুন, রাতে একাই গেছিল অষ্টম শ্রেণির ছাত্রী ? নিউটাউনে নাবালিকাকে 'ধর্ষণ করে খুনে' ধৃত টোটো চালক

হুগলির উত্তরপাড়াতেও তরুণীর উপর ‘অ্যাসিড’ হামলা চলেছিল। কাজ সেরে বাড়ি ফেরার সময় অ্যাসিড হামলার অভিযোগ উঠেছিল।  হাওড়ার বেলুড়ের ঘটনাটিও ভোলার নয়। ঘুমন্ত তরুণীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠেছিল। পরিবারের দাবি, গতকাল মা-বোনের সঙ্গে ঘুমিয়েছিলেন তরুণী। রাত ১টা নাগাদ তরুণীর চিৎকারে সকালের ঘুম ভেঙেছিল।

 

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget