এক্সপ্লোর

Newtown News: রাতে একাই গেছিল অষ্টম শ্রেণির ছাত্রী ? নিউটাউনে নাবালিকাকে 'ধর্ষণ করে খুনে' ধৃত টোটো চালক

Newtown Student Murder Case: কিশোরীর দেহ উদ্ধারের পর রহস্যজনকভাবে উধাও প্রতিবেশী পরিবার, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য !

 কলকাতা: নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ১ টোটো চালককে গ্রেফতার করল পুলিশ। CCTV ফুটেজ দেখে গ্রেফতার টোটো চালক। এখনও ধোঁয়াশায় পুলিশ। এদিকে রহস্যজনকভাবে উধাও প্রতিবেশী পরিবার !

গতকাল লোহা ব্রিজের কাছে ১৪ বছরের কিশোরীর দেহ উদ্ধার। বৃহস্পতিবার, রাত ১১.৩০: জগৎপুরে দেখা গেছিল নাবালিকাকে। লোহা ব্রিজ থেকে জগৎপুরের দূরত্ব প্রায় ৭ কিমি। এতটা পথ একাই গেছিল নাবালিকা? নাকি কেউ নিয়ে গেছিল? এর আগেও মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে পালিয়েছিল অষ্টম শ্রেণির ছাত্রী। পাশেই প্রতিবেশীর বাড়িতে তার খোঁজ মেলে। এবার কিশোরীর দেহ উদ্ধারের পর রহস্যজনকভাবে উধাও প্রতিবেশী পরিবার। 

নিউটাউনে পরিত্যক্ত জমি থেকে ক্লাস এইটের ছাত্রীর অর্ধনগ্ন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে গলায় ফাঁস দেওয়ার চিহ্ন মিলেছে। পাশাপাশি যৌনাঙ্গে মিলেছে আঘাত ও ক্ষতচিহ্ন।তাহলে কি ধর্ষণ করে খুন করা হল এই নাবালিকাকে? কারা করল এ কাজ? পকসো ও খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঝোপ-জঙ্গল আর আগাছায় চারদিক ভরা। তার মাঝেই পড়ে রয়েছে নাবালিকার মৃতদেহ! অর্ধনগ্ন অবস্থায়। নীল রঙের কাপড় দিয়ে মুখ ঢাকা। কিছুটা দূরে পড়ে নাবালিকার প্যান্ট। হাতের আঙুলের নখ উপড়ানো। পাশে ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট। 

শুক্রবার সাত সকালে খাস নিউটাউনে লোহা ব্রিজের কাছে, পরিত্যক্ত জমি থেকে উদ্ধার হল এক নাবালিকার অর্ধনগ্ন দেহ। আর সন্ধেয় সামনে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। সূত্রের খবর, যেখানে নাবালিকার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তকারী চিকিৎসকদের অনুমান, শ্বাসরোধ করে নাবালিকাকে খুন করা হয়েছে। পাশাপাশি নাবালিকার যৌনাঙ্গে আঘাত ও ক্ষতের চিহ্ন রয়েছে। এছাড়াও শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, আর জি কর-কাণ্ডের রেশ কাটার আগেই এবার খাস নিউটাউনে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটল? তরুণী চিকিৎসকের পর এবার লালসার শিকার হল এক নাবালিকা? নিউটাউনে লোহার ব্রিজের কাছে NBCC মার্কেটের দিকে যাওয়ার দিকের রাস্তায় ঢুকতেই রয়েছে এই পরিত্যক্ত জমি। সেখানেই এদিন নাবালিকার অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
 
প্রত্যক্ষদর্শী দীপু মণ্ডল বলেন, যাঁরা বাথরুম করতে যায় ভিতরে, তাঁরাই প্রথম দেখতে পেয়েছিল। তাঁরা দেখতে পেয়ে খবর দিয়েছে। এখানে সবসময় থানা পুলিশ টহল দেয়।  অর্ধনগ্ন অবস্থায় ছিল। নিহত নাবালিকার বয়স ১৪ বছর। ক্লাস এইটের ছাত্রী। ঘটনাস্থল থেকে ৫-৬ কিলোমিটার দূরেই তার বাড়ি। পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে পড়াশোনা নিয়ে মায়ের কাছে বকা খায় ক্লাস এইটের এই ছাত্রী। 
তার কিছুক্ষণ পর থেকেই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। 

পরে বাড়ি থেকে নাবালিকার লেখা একটি চিঠি উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তাতে লেখা ছিল, মা বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। তাই আমি বেরিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতেই নিউটাউন থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। নিখোঁজ হাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই নাবালিকার দেহ বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে পরিত্যক্ত এই জমি থেকে উদ্ধার হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, নাবালিকা এই পরিত্যক্ত জমিতে এল কী করে?

আরও পড়ুন, 'যত ছোটই জমি হোক, বাড়ি তৈরির অনুমোদন দেবে কলকাতা পুরসভা..' !

তাকে কি এখানেই খুন করা হল? নাকি খুন করে পরিত্যক্ত জমিতে দেহ ফেলে দেওয়া হল? খুনের আগে কি নাবালিকার ওপর যৌন অত্যাচার হয়েছিল? না হলে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হল কেন? হাতের নখ উপড়ে গেল কী করে?নিহত নাবালিকার মা বলেন,' আমরা তো সারারাত খোঁজাখুঁজি করেছি কোথাও পাইনি। কে এখানে আনল, আর কে যে কী করল, এর কোনও হদিশ আমরা পাইনি।  আমার মেয়ে বাইরে বেরিয়েছে। যে করেছে সে বজ্জাত লোকেই করেছে।  আমার মেয়ের স্বেচ্ছায় কিছু করেনি। যা হয়েছে লোকের বদমায়েশিতেই হয়েছে। জোরজবরদস্তি করা হয়েছে।'ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছে। এই ঘটনায় খুন ও পকসো আইনে মামলা রুজু করেছে নিউটাউন থানার পুলিশ। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 

 

 

সেরা শিরোনাম

Transgender Job: 'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget