এক্সপ্লোর

SSC Scam: স্কুলে পড়ে মাত্র ১ শিক্ষকা, নেই অঙ্ক শেখানোর কেউ, শোচনীয় ছবি গোসাবার হাইস্কুলে !

SSC Scam Gosaba School: শিক্ষক 'শূন্য়', ফাঁকা ক্লাস, 'সুপ্রিম' নির্দেশে চাকরি গিয়েছে ৯ জনের মধ্য়ে ৮ জনেরই ! চিন্তায় গোসাবার স্কুলের প্রধান শিক্ষিকা..

শান্তনু নস্কর, সন্দীপ সরকার ও করুণাময় সিংহ: দক্ষিণ ২৪ পরগনার গোসাবার মঙ্গলচন্দ্র বিদ্যাপীঠ হাইস্কুল...আদালতের নির্দেশে, এখানকার ৯ জন শিক্ষক-শিক্ষিকার মধ্য়ে ৮ জনেরই চাকরি চলে গেছে। স্কুলের পড়ুয়া সংখ্য়া ৯০০-র বেশি। কীভাবে পঠনপাঠন চলবে, মাথায় হাত পড়েছে কর্তৃপক্ষের। অন্য়দিকে, মুর্শিদাবাদের ধুলিয়ানের একটি স্কুলে ৫ জন অঙ্কের শিক্ষিকারই চাকরি চলে গেছে। এবার, কে অঙ্ক শেখাবেন, কীভাবে ক্লাস চলবে, ভেবে পাচ্ছেন না প্রধান শিক্ষিকা।

আরও পড়ুন, SSC ভবনের সামনে বৃষ্টি মাথায় নিয়ে অনশনে চাকরিহারারা, রাতেও গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, 'অবস্থান হোক, কিন্তু..'

 কোনও স্কুলে, ৯ জন শিক্ষক-শিক্ষিকার মধ্য়ে ৮ জনেরই চাকরি চলে গেছে! কোথাও আবার, অঙ্কের ৫ জন শিক্ষক, প্রত্য়েকেই চাকরি হারিয়েছেন। কীভাবে চলবে স্কুলগুলো? দিশেহারা অবস্থা প্রধান শিক্ষক-শিক্ষিকাদের। কীভাবে ক্লাস হবে... কীভাবে সিলেবাস শেষ হবে ভাবতে পারছেন না তাঁরা। যেমন, দক্ষিণ ২৪ পরগনার গোসাবার ছোট মোল্লাখালির মঙ্গলচন্দ্র বিদ্যাপীঠ হাইস্কুল। স্কুলে মোট ৯ জন শিক্ষক-শিক্ষিকা ছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে, চাকরি হারিয়েছেন ৮ জন। স্কুলে পড়ুয়ার সংখ্য়া ৯০০-র বেশি। এই পরিস্থিতিতে পঠনপাঠন কার্যত বন্ধ হওয়ার জোগাড়। 

মঙ্গলচন্দ্র বিদ্যাপীঠ হাইস্কুল পরিচালন সমিতি প্রেসিডেন্ট  স্বপনকুমার রায় বলেন, ৯ জনের মধ্য়ে ৮ জন চাকরিহারা হন। আগামীদিনে এই স্কুল কীভাবে চলবে, কীভাবে পঠনপাঠন শুরু করব,এটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।  মুর্শিদাবাদের ধুলিয়ানের বাণীচাঁদ আগরওয়াল বালিকা বিদ্য়ালয়। মোট শিক্ষিকার সংখ্য়া ৪০ জন।তার মধ্য়ে চাকরি হারিয়েছেন ১৬ জন। এই ১৬ জনের মধ্য়ে ৫ জন অঙ্কের শিক্ষিকা ছিলেন। তাঁদের চাকরি চলে যাওয়ায়, বর্তমানে, স্কুলে অঙ্কের শিক্ষকের সংখ্য়া শূন্য়। অর্থাৎ, এই স্কুলে অঙ্ক শেখানোর আর কোনও শিক্ষিকা রইলেন না। ফাঁকা ক্লাস, অঙ্কের টিচার নেই। 

 গত সোমবার, নেতাজি ইন্ডোরে মুখ্য়মন্ত্রীর ডাকা বৈঠকে, চাকরিহারাদের ভলান্টারি সার্ভিসের প্রস্তাব দেওয়া হয়। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'ভলান্টারি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। যাতে আবার চাকরি ফিরে পান, তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই ২ মাসের মধ্যেই শেষ হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না।' এই প্রস্তাবের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন চাকরিহারা একাধিক শিক্ষক-শিক্ষিকা। চাকরিহারা  সুদীপ্তা আইচ বলেন, আমি যোগ্য়তার প্রমাণ দিতে ভয় পাই না। কিন্তু স্বেচ্ছাসেবক? ভলান্টিয়ার হিসেবে চাকরি করা, সেটা মানতে পারব না। সম্ভব না। আমরা বিচার চাই। যোগ্য় অযোগ্য় সব এক হয়ে যাচ্ছে। এ তো অন্য়ায়। ভবিষ্য়ৎ এখন সরু সুতোয় ঝুলছে কী হবে? কীভাবে চলবে সংসার? অসহায় মুখগুলোয় একরাশ প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
Bankura News: পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়
পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়
Humayun Kabir: থানায় হুমায়ুন কবীর, বাড়িতে পুলিশ, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বড় কোনও পদক্ষেপ ?
থানায় হুমায়ুন কবীর, বাড়িতে পুলিশ, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বড় কোনও পদক্ষেপ ? " আমার সঙ্গে যে ধরণের..."

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget