এক্সপ্লোর

SSC Scam: SSC ভবনের সামনে বৃষ্টি মাথায় নিয়ে অনশনে চাকরিহারারা, রাতেও গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, 'অবস্থান হোক, কিন্তু..'

Abhijit Gangopadhyay On SSC Bhawan: SSC ভবনের সামনে বৃষ্টি মাথায় নিয়ে অনশনে চাকরিহারারা, সেখানে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কী বললেন প্রাক্তন বিচারপতি ?

কলকাতা: জীবিকা বাঁচাতে জীবন বাজি! পেটে লাথি, পিঠে লাঠির পর ক্লাস রুম ছেড়ে রাস্তায় শিক্ষকরা। SSC ভবনের সামনে বৃষ্টি মাথায় নিয়ে অনশনে চাকরিহারারা। সকালের পর রাতেও গেলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'অবস্থান হোক, বিক্ষোভ হোক, মিছিল হোক, স্লোগান হোক, কিন্তু অনশন যিনি করছেন, তাঁর শরীরটা খারাপ হয়ে যাবে। তাঁর শরীর খারাপ হয়ে গেলে তো কেউ দেখতে আসবে না সরকারের তরফ থেকে। তখন তাঁকে, তাঁর সংসারকে ভুগতে হবে। সুতরাং আমি আবার আবেদন করব যে, অনশনটা তুলে নেওয়ার জন্য।'

আরও পড়ুন, চাকরি বাতিলকাণ্ডে তোলপাড়, মহামিছিলের পর আজ SSC ভবন অভিযান

একদিকে চাকরি ফিরে পাওয়ার লড়াই, আর অন্যদিকে পুলিশের লাঠি, লাথি মারার প্রতিবাদ। বুধবার রাত থেকে এসএসসি ভবনের কাছে খোলা আকাশের নীচে বসে রয়েছেন চাকরিহারারা। এবার অনশনও শুরু করলেন তাঁরা। OMR-এর মিরর ইমেজ সরকার প্রকাশ না করা পর্যন্ত অনশন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা। রাজনৈতিক দলকে এই আন্দোলন থেকে দূরে রাখতে, অবস্থানস্থলে পোস্টারও লাগিয়ে ফেলেছেন তাঁরা। 

চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বলেন, 'আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি।' শুধু চাকরি বাঁচানোর নয়, এই লড়াই মান বাঁচানোর,এই লড়াই প্রাণ বাঁচানোরও । আর এই জীবিকা বাঁচানোর লড়াইতে নেমে, এবার জীবন বাজি রাখতেও পিছপা হলেন না চাকরিহারারা। অনশন শুরু করলেন মালদার শলাইডাঙা হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক পঙ্কজ রায়। অনশনকারী শিক্ষক পঙ্কজ রায় বলেন, যেই পথটা আমি বাছতে বাধ্য হলাম, সেটা হল অনশন। এই একমাত্র পথ। যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদেরকে বাঁচানোর জন্য আমাদের কাছে আর কোনও রাস্তা নেই। 

বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার সকাল,সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে। এসএসসি অফিসের কাছে লাগাতার অবস্থানে বসে রয়েছেন চাকরিহারা। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বলেন, রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের চাকরিটা বাঁচানোর স্বার্থে তারা ওএমআর শিট মিরর ইমেজ এবং যোগ্যদের নিখুঁত তালিকা প্রকাশ করুক। যতক্ষণ না প্রকাশ হবে, আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি।' বুধবার রাতেই চাকরিহারাদের অবস্থানস্থলে যান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার সকালে ফের সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, ও এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
BJP News: ‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget