এক্সপ্লোর

South 24 Parganas News: 'জল ভেবে মদের সঙ্গে ফর্মালিন খেয়ে' জোড়া অস্বাভাবিক মৃত্যু ! পুজোর মুখে মর্মান্তিক ঘটনা ডায়মন্ড হারবারে

Diamond Harbour Unnatural Death: পুজোর মুখে ডায়মন্ড হারবারের বারদ্রোণে জোড়া অস্বাভাবিক মৃত্যু !

দক্ষিণ ২৪ পরগনা : পুজোর মুখে ডায়মন্ড হারবারের বারদ্রোণে জোড়া অস্বাভাবিক মৃত্যু ! জল ভেবে মদের সঙ্গে ফর্মালিন খেয়ে ২ জনের মৃত্যু, দাবি পুলিশের। মৃত ঠাকুরদাস কামার ও সাধন মিস্ত্রিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন, পুজোয় বাড়িতে ফিরলেন পরিযায়ী স্বামী, কিন্তু ততক্ষণে সবশেষ, পুরুলিয়ায় একই পরিবারের স্ত্রী ও ৩ নাবালিকা মেয়ের অস্বাভাবিক মৃত্যু !

পুলিশের দাবি, মৃত ঠাকুরদাস কামারের ছেলের খামারের পাশে বসে মদ্যপান করেন দু'জন। এরপরেই জল ভেবে মদের সঙ্গে ফর্মালিন মিশিয়ে খেয়ে ফেলায় মৃত্যু হয় তাঁদের। ইতিমধ্যেই খামার থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। বাইশ সালে এমনই একটি ঘটনা প্রকাশ্য়ে এসেছিল।

তবে এমন ঘটনা নতুন নয়। এর আগেও এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী এরাজ্য। বারুইপুরে মদের সঙ্গে ভুল করে কীটনাশক মিশিয়ে খেয়ে ফেলায় ৩ জনের মৃত্যু হয়েছিল। আশঙ্কাজনক ছিল আরও ৩ জন। ঘটনাটি ঘটেছিল বারুইপুরের রানাবেলিয়াঘাটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর,  রথীন গায়েনের পোলট্রি ফার্মে মদের আসর বসেছিল। মদ্যপানের সময় জল শেষ হয়ে যাওয়ায় ভুল করে কীটনাশক মিশিয়ে খেয়ে ফেলেছিলেন কয়েকজন। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় আরও ৩ জনকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।

 অপর ঘটনাটি ঘটেছিল, পশ্চিম মেদিনীপুর জেলায়। অনুষ্ঠান বাড়িতে এসে মৃত্যু হয়েছিল দুই বিয়াইয়ের। বিষ মদ খেয়ে তাঁদের মৃত্যু হয়েছিল বলে অনুমান করা হচ্ছিল। ঘটনাটি ঘটেছিল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার উড়াসাই গ্রামে। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল এলাকায়। মৃতদের নাম সন্তু রুইদাস ও গণেশ রুইদাস। উড়াসাই গ্রামের বাসিন্দা লক্ষ্মণ রুইদাস। তাঁর বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে এসেছিলেন মুখবসান এলাকার বাসিন্দা সন্তু রুইদাস এবং গড়বেতার বাসিন্দা গণেশ রুইদাস। দুই বিয়াই মিলে মদ্যপান করতে বসেছিলেন আত্মীয়ের বাড়িতে। ওই বোতলে বিষাক্ত মদ জাতীয় কিচ্ছু ছিল বলে প্রাথমিকভাবে মনে করছিলেন মৃতের পরিজনরা। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget