এক্সপ্লোর

Purulia News: পুজোয় বাড়িতে ফিরলেন পরিযায়ী শ্রমিক, কিন্তু ততক্ষণে সবশেষ, পুরুলিয়ায় একই পরিবারের স্ত্রী ও ৩ নাবালিকা মেয়ের অস্বাভাবিক মৃত্যু !

Purulia News Migrant Workers Family Death: পুজোয় বাড়িতে ফিরে স্ত্রী ও সন্তানের মৃত্যু দেখলেন পরিযায়ী শ্রমিক !

হংসরাজ, পুরুলিয়া: পুজোয় বাড়িতে ফিরে স্ত্রী ও সন্তানের মৃত্যু দেখলেন পরিযায়ী শ্রমিক ! একই পরিবারের মা ও ৩ নাবালিকা মেয়ের অস্বাভাবিক মৃত্যু। চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার বান্দোয়ান এলাকায়। 


Purulia News: পুজোয় বাড়িতে ফিরলেন পরিযায়ী শ্রমিক, কিন্তু ততক্ষণে সবশেষ, পুরুলিয়ায় একই পরিবারের স্ত্রী ও ৩ নাবালিকা মেয়ের অস্বাভাবিক মৃত্যু !

আরও পড়ুন, গুলি গুনে প্যাকেটে ভরছেন নানুরের TMC কর্মী ! ভিডিও ভাইরাল, তীব্র কটাক্ষ শুভেন্দুর, 'মমতার দুয়ারে কার্তুজ প্রকল্প চালু..'

ভিন রাজ্যে কাজ করেন মৃত মহিলার স্বামী। বাড়ি ফিরে স্ত্রী-সহ ৩ নাবালিকা মেয়েকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। তিনিই ৪ জনকে চিকিৎসার জন্য বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। আজ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। দেহগুলির ময়নাতদন্ত হবে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। 

কয়েক বছর আগে একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যুর ঘটনা সামনে এসেছিল জোকা এলাকায়। এক ঘর থেকে উদ্ধার করা হয়েছিল বাবা, মাও ছেলের ঝুলন্ত দেহ। কী কারণে এই ঘটনা, তদন্তে নেমেছিল পুলিশ। কীভাবে মৃত্যু, জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। তবে কোনও সুইসাইড নোট মেলেনি বলে পুলিশ সূত্রে দাবি উঠেছিল। বাড়িতে অনেক পোষা পাখি ছিল। দু’দিন আগেই সেই সব পাখি বিক্রি করে দেওয়া হয়েছিল। তারপরেই উদ্ধার হয়েছিল বাবা, মা, ছেলের ঝুলন্ত মৃতদেহ।

তাহলে কি পরিকল্পনা করে সপরিবারে আত্মহত্যা? না কি নেপথ্যে অন্য কোনও কারণ? চাঞ্চল্যকর ঘটনায় রহস্য দানা বাঁধছে ঠাকুরপুকুর থানা এলাকার জোকার হাঁসপুকুর মিত্রপাড়ায়। প্রতিবেশীদের দাবি, সকালে ডাকাডাকি করে কারও সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। খবর দেওয়া হয়েছিল পুলিশে। পুলিশ এসে উদ্ধার করেছিল তিনটি ঝুলন্ত দেহ। ঘরের দু’টি ফ্যান থেকে ঝুলছিল বিধানসভার কর্মী চন্দ্রবত মণ্ডল, মা মায়ার দেহ। অন্য একটি ফ্যান  টাঙানোর হুক থেকে ঝুলছিল ছেলে সুপ্রিয়র দেহ।

প্রতিবেশীরা জানিয়েছিলেন, হাসিখুশি ছিলেন তিনজনই। সুপ্রিয় পেশায় ইঞ্জিনিয়র, পুণেতে ছিলেন। মাসখানেক আগে বাড়িতে ফিরে পাখি কেনাবেচা শুরু করেন। কিন্ত কী এমন ঘটল যে একই ঘরে তিনজনের এভাবে মৃত্যু হল? হতবাক পাড়া-পড়শি, আত্মীয়স্বজন। মৃতদের আত্মীয় ও পুলিশ সূত্রে দাবি ছিল, লক্ষ লক্ষ টাকার দেনা হয়ে গিয়েছিল পরিবারের। এমনকী বিদ্যুতের বিলও মেটানো হয়নি। দেনা মেটাতে না পারার জন্যই কি সপরিবারে আত্মহত্যা?প্রশ্ন উঠেছিল।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget